সিআইডি খ্যাত অভিনেতা হৃষীকেশ পাণ্ডের নগদ সহ মূল্যবান সম্পদ ছিনতাই

নগদ টাকাসহ ক্রেডিট কার্ড, আধার কার্ড, প্যানকার্ডের মত সর্বস্ব খোয়া গিয়েছে তাঁর। এরপরেই স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন অভিনেতা। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিবারের সঙ্গে ট্যুরে গিয়ে সর্বস্ব খোয়ালেন সিআইডি খ্যাত অভিনেতা হৃষীকেশ পাণ্ডে। জনপ্রিয় এই টেলিভিশন শোতে ইন্সপেক্টর শচিনের চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। সম্প্রতি মুম্বইয়ে নগদসহ বেশকিছু মূল্যবান জিনিস ছিনতাই হয় অভিনেতার। পরিবারের সঙ্গে এলিফান্টা গুহায় যাওয়ার সময় কোলাবা থেকে টার্ডেও যাওয়ার পথে ৫ জুন এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভিনেতা। 

কীভাবে ঘটল এই অঘটন অভিনেতার সঙ্গে? জানা গিয়েছে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ একটি এসি বাসে করে ঘুরছিলেন তিনি ও তাঁর পরিবার। বাস থেকে কিছুক্ষণ পর নেমে তিনি বিষয়টি টের পান। সঙ্গে সঙ্গে তন্ন তন্ন করে খুঁজে ফেলেন নিজের স্লিং ব্যাগটি। আর তারপরেই তিনি দেখেন নগদ টাকাসহ ক্রেডিট কার্ড, আধার কার্ড, প্যানকার্ডের মত সর্বস্ব খোয়া গিয়েছে তাঁর। এরপরেই স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন অভিনেতা। 

রিল লাইফে যিনি একজন পুলিশ অফিসার। যিনি সমস্যা ও বিভিন্ন দুর্নীতির ঘটনার সমাধান করেন। বাস্তব জীবনেও নাকি অভিনেতার কাছে নানা সমস্যার কথা নিয়ে মানুষ আসতেন এবং তিনি তাঁর সমাধানও দিতেন কিন্তু এখন তিনিই বিপাকে। সর্বস্ব খোয়ানোর পর রিল লাইফের পুলিশ অফিসার ভরসা রেখেছেন রিয়েল লাইফের পুলিশ ইন্সপেক্টরের উপর। আশা তাঁর খোয়া যাওয়া সমস্ত জিনিস ফিরে পাবেন তিনি। 

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালোচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….