নমস্য গুরু! দক্ষিণী বিতর্কের মধ্যেও আয়ানকে বাহবা নেটিজেনদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেলারেই মুগ্ধ। সেই কারণে দর্শকরাও উত্তেজিত। আর অপেক্ষা করতে পারছে না ভক্তরা। একদিকে তো রণবীর-আলিয়ার প্রথমবার জুটিতে স্ক্রিন শেয়ার করা, তার মধ্যে ছবিতে রণবীর-আলিয়ার ফার্স্ট লুক, নাগার্জুন-অমিতাভের ফার্স্ট লুক সবটাই একেবারে ভক্তদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছে। এতগুলো খুশির খবর পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এবার যে খুশির খবরটি দিলেন পরিচালক আয়ান মুখার্জি,তা সবকিছুকে অতিক্রম করে গেল। রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ শুধু হিন্দিতেই নয়, মুক্তি পাচ্ছে দেশের একাধিক আঞ্চলিক ভাষায়।

তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় এই চারটি ভাষায় মুক্তি পাবে এই ছবি। কিন্তু এই আঞ্চলিক ভাষা গুলির ডাবিং কে করছেন এই ছবিগুলিতে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, সদ্য জানা গেল, ‘ব্রহ্মাস্ত্র’এর তেলেগু ভার্সন ডাব করছেন বিখ্যাত তেলেগু সুপারস্টার ‘চিরঞ্জীবী’ অর্থাৎ সুপারস্টার রাম চরণের বাবা। সোমবার, আয়ান মুখার্জি পরিচালিত আসন্ন চলচ্চিত্র ব্রহ্মাস্ত্রের প্রযোজকরা ঘোষণা করলেন যে, অভিনেতা চিরঞ্জীবী এই চলচ্চিত্রটির ট্রেলারের তেলুগু সংস্করণে কণ্ঠ দিচ্ছেন। সঙ্গে জানালেন, রণবীর-আলিয়া অভিনীত এই ছবির ট্রেলারটি মুক্তি পাবে আগামী ১৫ জুন অর্থাৎ বুধবার। এদিন চিরঞ্জীবীর তেলেগু সংস্করণের ভয়েস রুমে অয়নকে, সম্মানের সহিত চিরঞ্জীবীর পা স্পর্শ করে তাঁকে স্বাগত জানাতে দেখা গেল।

আর পরিচালকের এহেন সম্মানিত কৃতজ্ঞতা বোধ দেখে পরিচালক ভক্তদের কাছ থেকে অনেক প্রশংসা কুড়োলেন। আর এই বড় খবরটি ঘোষণার সঙ্গে সঙ্গে, স্টার স্টুডিওস ট্রেলারে চিরঞ্জীবীর ভয়েস রেকর্ড করার একটি ছোট বিটিএস ভিডিও প্রকাশিত হয়েছে। এই ছবির তেলেগু সংস্করণে রণবীরের চরিত্র অর্থাৎ শিবের কন্ঠে চিরঞ্জীবীর কণ্ঠ শোনা যাবে।

 

এদিন অয়ন চিরঞ্জীবীকে তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন। আর প্রবীণ অভিনেতা, পালাক্রমে, চলচ্চিত্র নির্মাতাকে আলিঙ্গন করেন৷ অয়নের অনুরাগীরা তাঁর অঙ্গভঙ্গির প্রশংসা করে লিখেছেন, “এটাই চাই, বলিউড বনাম দক্ষিণ নয়, বরং বলিউড, দক্ষিণ এক হয়ে ভারতীয় সিনেমায় ফুটে উঠুক।” ব্রহ্মাস্ত্র ছবির প্রথম অংশটি আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে বিশ্বব্যাপী৷ নির্মাতারা এটিকে “ভারতের প্রথম আসল মহাবিশ্বের শুরু – অ্যাস্ট্রাভার্স” বলে অভিহিত করেছেন৷

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা