‘আমাকে মাদক যুক্ত পানীয় ও সিগারেট দেওয়া হয়েছিল’ দাবি সিদ্ধান্তের

নিজে থেকে কোনও মাদক সেবন করেননি। বরং তাঁকে মাদক যুক্ত সিগারেট এবং পানীয় দেওয়া হয়েছিল। যা সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার মাদক কাণ্ডে পুলিশি জেরার মুখে সিদ্ধান্ত কাপুর জানালেন ওইদিনের পার্টিতে তিনি নিজে থেকে কোনও মাদক সেবন করেননি। বরং তাঁকে মাদক যুক্ত সিগারেট এবং পানীয় দেওয়া হয়েছিল। যা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। কাজেই এই পার্টিতে মাদক যোগ সম্পর্কেও তিনি কিছু জানেন না। 

সিদ্ধান্ত আরও বলেন যে ওই পানীয়তে যে মাদক মেশানো আছে তা তিনি জানতেন না। ের আগে বেঙ্গালুরুতে তিনি বহুবার গিয়েছেন বিভিন্ন বিভিন্ন পার্টিতে ডিজে হিসেবে। এটা ছিল চতুর্থবার। যে হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, এই নিয়ে চতুর্থবার তিনি সেখানে গেলেন ডিসিপি ইস্ট ভীমশঙ্কর গুলেড জানিয়েছেন আমরা অতিথিদের তালিকা পেয়েছি এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে,” শুধু তাই নয় সিদ্ধান্ত’ পুলিশকে জানিয়েছে যে বেঙ্গালুরুতে তার প্রচুর বন্ধু-বান্ধব আছে। ইতিমধ্যেই সিদ্ধান্তের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।  এছাড়াও ওই ঘটনায় অভিযুক্তদের থেকে তথ্য আদায়ের চেষ্টা করা হচ্ছে। 

রবিবার বেঙ্গালুরুর রেভ পার্টি থেকে সিদ্ধান্ত কাপুরসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। মাদক সেবনের দায়ে ধরা পড়েন অভিনেতা পুত্র। গ্রেফতারির ২৪ঘন্টার মধ্যেই জামিনে ছাড়া পান সিদ্ধান্ত। ছেলের এমন কাণ্ড শুনে হতবাক বাবা শক্তি কাপুর। সংবাদমাধ্যমকে তিনি একটাই কথাই বলেছিলেন ‘একথা তিনি বিশ্বাস করেন না’। দাদার এমন ঘটনায় মেনে নিতে পারেননি বোন’ শ্রদ্ধা কাপুরও। যদিও এই প্রথমবার নয় এর আগে .২০০৮ সালেও সিদ্ধান্ত মাদক সেবনের দায়ে পুলিশের জালে ধরা পড়েছিল। অন্যদিকে দু’বছর আগে অর্থাৎ.২০২০তে সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পরে বলিউড জুড়ে যে মাদক যোগের অভিযোগ সামনে আসে তাতে উঠে এসেছিল শ্রদ্ধার নামও। 

মাদক চোরাচালানের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। বিলাসবহুল হোটেল মালিক ও রেভ পার্টির আয়োজকদের ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। সিদ্ধান্ত কাপুরের পাশাপাশি মাইন্ড ফায়ার সলিউশনের ব্যবসায়িক ব্যবস্থাপক অখিল সোনি, শিল্পপতি হরজোথ সিং, ডিজিটাল মার্কেটিং উদ্যোক্তা হানি এবং ফটোগ্রাফার অখিলকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা