অভিনয় ছেড়ে সাহিত্যে, জীবনের নতুন ইনিংস মালাইকার

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী মালাইকার ফিটনেস নিয়ে আলাদা করে কিছু বলার নেই। প্রায় ৫০ ছুঁই ছুঁই তাঁর বয়স! আর তাতেই যৌবন যেন উপচে পড়ছে তাঁর। প্রায়শই তিনি জিম থেকে ফেরার পথে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন। তাঁর মতে, সুস্থ থাকতে হলে, নিজেকে সবসময় ফিট রাখতে হবে। এবার অভিনেত্রী জীবনের নতুন ইনিংস শুরু করলেন। অভিনেত্রী মালাইকা অরোরা তাঁর প্রথম বই রচনার মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ করছেন। ইতিমধ্যেই পুষ্টির উপর তাঁর রচিত প্রথম বই লঞ্চ হতে প্রস্তুত। আর এই বইতে নায়িকা তাঁর পাঠকদের উদ্দেশ্যে সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাওয়ারে গভীরভাবে ডুব দেওয়ার পরামর্শ দিয়েছেন।

সঠিক খাওয়া এবং সামগ্রিক সুস্থতার মধ্যে সম্পর্ক, খাদ্য বঞ্চনা সম্পর্কিত চ্যালেঞ্জগুলি এবং ফিটনেস বজায় রাখতে পুষ্টিগত দিকে কী কী পরিকল্পনা করতে হবে, সবটাই উল্লেখ রয়েছে। মালাইকা তাঁর বই প্রসঙ্গে বলেছেন, “আমার লক্ষ্য সর্বদা স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে সমস্ত ধারণাকে সহজতর করা। বইটি আমাদের বৃহত্তর মানুষের মধ্যে অন্তর্দৃষ্টি ভাগ করে নিতে সাহায্য করবে৷ আমি ব্যক্তিগতভাবে আমাদের শরীরের ব্যাপক সুস্থতায় বিশ্বাস করি। শুধুমাত্র একটিতে মনোনিবেশ করে, অন্যটিকে সমর্থন করার জন্যে নয়৷ আমি ব্যক্তিগতভাবেও নিজের শরীরকে ফিট রাখতে পছন্দ করি।”

তবে এই বইটির প্রকাশনার তারিখ বা প্রকাশকের নাম এখনও ঘোষণা করা হয়নি৷ তবে প্রকল্পটির প্রতিষ্ঠাতা, The Sunflower Seeds-এর এবং CEO প্রীতি চতুর্বেদী৷ এই প্রসঙ্গে LAP Ventures-এর প্রতিষ্ঠাতা পল্লবী বর্মন, বলেছেন, “আমরা মালাইকার সাহিত্য প্রচারের জন্য The Sunflower Seeds-এর অংশীদার হতে পেরে আনন্দিত। মালাইকা অরোরা ভেঞ্চারস (MAV) যে স্বাস্থ্য, ফিটনেস এবং সুস্থতার উপর ফোকাস করেছে তারই একটি সম্প্রসারণ এই বইটি। একজন লেখক হিসাবে তাঁর উদ্দেশ্য একই মূল্যবোধ দ্বারা পরিচালিত হবে। যা তিনি একজন উদ্যোক্তা হিসাবে বিশ্বাস করেন।”

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা