ফের ভুয়ো কলসেন্টারের হদিশ কলকাতায়, গ্রেফতার ১২

দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকার একটি বহুতলে ফাঁস হল ভুয়ো কলসেন্টার চক্র। পুলিশের হাতে গ্রেফতার হল ১২জন। আটক মোবাইল, ল্যাপটপ, হার্ডডিস্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও খাস কলকাতায় ধরা পড়ল ভুয়ো কলসেন্টার। দক্ষিণ কলকাতার(South Kolkata) রিজেন্ট পার্কে(Regent Park) এই ভুয়ো কলসেন্টারের(Fake Call Centre) হদিশ পেয়েছে পুলিশ(Police)। গোপন সূত্রে খবর পেয়ে এই কলসেন্টারে হানা দিয়ে পুলিশ ১২জনকে গ্রেফতার(Arrest) করেছে। আটক করা হয়েছে ১২টি মোবাইল ফোন ও ২টি ল্যাপটপ। কলকাতা পুলিশের রিজেন্ট পার্ক থানা এলাকার একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে এই কলসেন্টার চালাচ্ছিল অভিযুক্তরা। মূলত কলকাতায় বসে মার্কিন নাগরিকদের প্রতারণা করা হত এখান থেকে। কলসেন্টারে হানা দেওয়ার পরেই ওই ফ্ল্যাটটি সিল করে দিয়েছে পুলিশ। কীভাবে প্রতারণা করা হত, কত টাকার প্রতারণা করা হয়েছে এখনও পর্যন্ত, তদন্তে নেমে এ সবই খতিয়ে দেখছে পুলিশ।   

অভিযোগ, রিজেন্ট পার্ক এলাকায় বহুদিন ধরেই ওই কলসেন্টারটি চালানো হচ্ছিল। মূলত আমেরিকার নাগরিকদের কোটি কোটি টাকার প্রতারণা করা হত বলে অভিযোগ। এরপর বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার আধিকারিকেরা সেখানে তল্লাশি চালায়। সেখান থেকে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। রয়েছে মূল অভিযুক্তও। মোবাইল ও ল্যাপটপের পাশাপাশি ৮ থেকে ১০টি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আর কেউ যুক্ত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও এই ধরনের ভুয়ো কলসেন্টার খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার করার ঘটনা ঘটেছে কলকাতা ও শহরতলি এলাকা থেকে।

মূলত ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে চাকরির সন্ধানে নামা বেকার-যুবক-যুবতিদের ১০-১২ হাজার টাকা মাইনের বিনিময়ে এই সব কলসেন্টারে কাজ দেওয়া হত। বিদেশী গ্রাহকদের পরিষেবা দেওয়ার নাম করে কার্যত তাঁদের সঙ্গে প্রতারণা করে টাকা লুটে নেওয়া হত। যাতে এইও সব কাজকর্ম চট করে ধরা না পড়ে তার জন্য এখানকার কর্মীদের ভুয়ো নাম পরিচয় দিয়ে কাজ করানো হত।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী