সিলেটে ভয়াবহ বন্যায় বন্ধ বিমানবন্দর, সুনামগঞ্জে দুর্গতদের উদ্ধারে নামল সেনা

গোটা দেশের সঙ্গেই সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: আচমকা বৃষ্টির ফলে ভয়াবহ পরিস্থিতি সিলেট (Sylhet), সুনামগঞ্জ (Sunamganj) ও হবিগঞ্জে (Hobiganj)। রানওয়েতে জল জমায় সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর (M G Osmani International Airport) বন্ধ করে দেওয়া হয়েছে। সুনামগঞ্জে (Sunamganj) জলের তলায় চলে গিয়েছে একাধিক রাস্তা (Road), বিদ্যু‍ৎকেন্দ্র (Power Station)। গোটা দেশের সঙ্গেই সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা দুর্গতদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। হবিগঞ্জে বিভিন্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে। বন্যায় যখন জনজীবন বিপর্যস্ত তখনই দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দফতর। আগামী তিনদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২২ বছরের মধ্যে এবারেই সর্বাধিক বৃষ্টি হয়েছে ভারতের অসম ও মেঘালয়ে। পাহাড়ি ঢাল বেয়ে ওই দুই রাজ্যের বৃষ্টির জল সিলেট সহ বিভিন্ন জেলায় হু-হু করে ঢুকছে। তিস্তা ও ব্রহ্মপুত্রের জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে।  ফলে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে। বৃষ্টি না কমলে আগামী তিন-চার দিনের মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলেও বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে।

এদিন সকাল থেকেই জল বাড়তে থাকায় দুপুরেই সিলেটের এম জি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জল ঢুকে পড়ে। যে কারণে বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আগামী তিন দিন বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। একাধিক বিদ্যু‍ৎ কেন্দ্রে বন্যার জল ঢুকে যাওয়ায় অন্ধকারে ডুবে রয়েছে সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা