অডিশনে প্রযোজকদের দ্বারা অপমানিত হয়েও আজ দেশের বাদশা শাহরুখ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় তিন দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করে চলেছেন বাদশা শাহরুখ খান। দেশ-বিদেশে এমন কেউ নেই, যে শাহরুখকে চেনেন না। বিদেশের বুকেও তাঁর আকাশছোঁয়া ভক্ত সংখ্যা। রোমান্স, ভালবাসা আমরা যার অভিনয়ের থেকে অনুপ্রেরণা পেয়েছি, সেই বাদশা এখন আমাদের হৃদয় জুড়ে। আগামী কয়েক প্রজন্মের কাছেও শাহরুখের ভূমিকা একই থাকবে। অমিতাভের পর বলিউডের অন্যতম বড় তারকা হলেন শাহরুখ খান। তবে শাহরুখের এই নাম প্রতিষ্ঠিত হয়েছে একদিনের প্রচেষ্টায় বা একটি ছবিতেই অভিনয়ের জন্যে নয়। এর জন্যে বাদশাকে করতে হয়েছে কঠিন সংগ্রাম। তাঁর কেরিয়ারের প্রথম কয়েকটি চলচ্চিত্র ব্লকবাস্টার হয়েছিল বটে, কিন্তু তাঁর পথ চলা সর্বদা মসৃণ ছিল না।

আশি দশকের শেষের দিকে শাহরুখ টিভির মাধ্যমে বলিউডে তাঁর যাত্রা শুরু করেছিলেন। চলচ্চিত্রে প্রথম সুযোগ পাওয়ার আগে, তাঁকে অনেক অডিশন দিতে হয়েছিল। একটি পুরানো ভিডিও অনুযায়ী শাহরুখ জানিয়েছিলেন যে, কী ভাবে একের পর এক অডিশনে প্রযোজকরা তাঁর দক্ষতায় মুগ্ধ হতেন না। শাহরুখ ১৯৮৮ সালে একটি টিভি শো ফৌজির মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রে যাওয়ার আগে তিনি কয়েক বছর অনেকগুলি শোতে কাজ করেছিলেন। তিনি প্রথম যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেটি ছিল আজিজ মির্জার রাজু বান গেল জেন্টলম্যান কিন্তু তা সফল হয় নি। এরপর মুক্তি পায় দিওয়ানা। এই ছবির সফলতার পরেই শাহরুখের ভাগ্য খুলতে শুরু করে।

সম্প্রতি শাহরুখের একটি পুরানো ভিডিও ভাইরাল হয়েছে, যেটি কিনা ১৯৯৫ সালের একটি অ্যাওয়ার্ড ফাংশন। সেখানেই নায়ক তাঁর দীর্ঘ সংগ্রামের দিনগুলি বর্ণনা করেছিলেন। ভিডিওতে, শাহরুখকে বলতে শোনা গিয়েছে, “সিনেমায় অভিনয়ের আগে অডিশনের জন্যে প্রথমে আমি একজন প্রযোজকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং তিনি আমাকে দেখেই জিজ্ঞেসা করেছিল, ‘আপনি একজন নায়ক হতে চান’, তখন আমি বলেছিলাম ‘হ্যাঁ স্যার’।” এছাড়াও শাহরুখকে ওই প্রযোজক বলেছিলেন তিনি নাচতে পারেন কিনা। তিনি তখন অফিসের মধ্যেই উদ্যম নাচতে শুরু করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Bollywoodirect (@bollywoodirect)

তখন প্রযোজক অভিনেতাকে বলেছিলেন, “থামুন, গোবিন্দা এটা বহুবার করেছে। শাহরুখ তখন বলেছিলেন যে, তিনি প্রযোজককে একটি দুর্দান্ত দৃশ্য করে দেখিয়েছিলেন, কিন্তু প্রযোজক আবারও বলেছিলেন, “থামুন, সানি দেওল এটা অনেক করেছেন।” শাহরুখকে তখন সেই প্রযোজক নিরুৎসাহিত করে বলেন,”আমি নাকি বক্স অফিসে কাজ করতে পারব না, আমার দ্বারা বক্স অফিসে কাজ করা অসম্ভব। তখনই আমি এটি শুনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমি বক্স অফিসে সফল না হতে পারি, কিন্তু আমি অন্তত চেষ্টা করে ব্যর্থ হব।” অবশেষে, শাহরুখ ১৯৯৫ সালে মুক্তি পাওয়া “দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে” থেকে শুরু করে বক্স অফিসের অসাধারণ সাফল্যের যাত্রা।আর নব্বইয়ের দশকের শেষের দিকে, তিনি নিজেকে বলিউডের সবচেয়ে ব্যাঙ্কযোগ্য তারকা হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। শাহরুখকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে জিরোতে, অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে। এই বছরেও দেখা যাবেনা তাঁকে, তবে ২০২৩ সালের শুরু থেকেই তিন তিনটি ব্লকবাস্টার ছবি উপহার দিতে চলেছেন তিনি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা