খুব শীঘ্রই শুরু হচ্ছে ‘কফি উইথ করণ’ সপ্তম সিজন

Share:

নিজস্ব প্রতিনিধি: এতকিছু নাটক করার পর অবশেষে ঘোষিত হল, ‘কফি উইথ করণ’ সপ্তম সিজনের সম্প্রচারের তারিখ। আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে, ‘কফি উইথ করণ সিজন-7’। আজ অর্থাৎ রবিবার পরিচালক-প্রযোজক করণ জোহর নিজেই তাঁর ইনস্টাগ্রামে এই শোয়ের একটি টিজার শেয়ার করে সুখবর দিলেন সবাইকে। আর এই কথা জানার পরেই ভক্তদের উত্তেজনা যেন সবকিছুর সীমা লঙ্ঘন করেছে। কারণ মাস কয়েক আগেই, করণ নিজেই জানিয়েছিলেন এই শো এক্কেবারে জন্যই বন্ধ হয়ে যাচ্ছে। আর জনপ্রিয় টকশো ফিরবে না টেলিভিশন পর্দায়। তারপর থেকে নেটিজেনদের আক্ষেপের আর শেষ ছিল না। যদিও এটি নিছকই একটি নাটক।

এর পরক্ষণেই দর্শকদের উন্মাদনা বাড়িয়ে করণ নিজেই ঘোষনা করেছিলেন যে, আর টিভির পর্দায় নয়। এবার ‘কফি উইথ করণ’ আসছে ডিজনি প্লাস হটস্টারে। আর এই শুনেই অনুরাগীরা একটু স্বস্তি পেয়েছিলেন। সেদিন থেকেই মারাত্মক উন্মাদনা যে, কবে আসছে এই শো। আসলে সেলিব্রিটিদের অজানা তথ্য জানতে কার না ভাল লাগে। আপাতত সব অবসানের শেষ, আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’ সিজন 7। রবিবার করণ এই শোয়ের একটি নতুন টিজার পোস্ট করে এই শোয়ের শুভ মুক্তির তারিখ ঘোষণা করলেন। ভিডিওটিতে অভিনেতা রণবীর কাপুর, রণবীর সিং, সাইফ আলি খান, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান, অভিনেত্রী সারা আলি খান, ঐশ্বরিয়া রাই, সালমান খান এবং আলিয়া ভাটসহ আরও অনেককে দেখানো হয়েছে, যারা এর আগে কফি উইথ করণের শো জমিয়ে গিয়েছেন। এই টিজারটি শেয়ার করে, করণ ইনস্টাগ্রামে লিখেছেন, “আন্দাজ করুন কে ফিরে এসেছে? আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে কফি উইথ করণ সিজন ৭।

 

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

তবে কফি উইথ করণ সিজন ৬-এর সমাপ্তির এপিসোডের, হোস্ট ছিলেন অভিনেতা করিনা কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া। যাদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল বলে জানা গিয়েছিল। তবে কফি উইথ করণ সিজন 7-এ কোন সেলিব্রিটিদের একসঙ্গে দেখা যাবে সে সম্পর্কে বিশেষ কিছু না জানা গেলেও, রিপোর্ট অনুযায়ী, অভিনেতা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ একসঙ্গে এই শোয়ে আসবেন বলে জানা গিয়েছে। এছাড়াও অভিনেত্রী আলিয়া ভাট এবং রণবীর কাপুরকেও নতুন সিজনে দেখা যাবে বলে আশা করা যাচ্ছে৷ তবে সম্প্রতি করণ একটি ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, “রণবীর কাপুর ইতিমধ্যেই আমাকে বলেছে ‘আমি আপনার শোতে আসছি না। দয়া করে আমাকে আপনার শোতে আমন্ত্রণ করবেন না।” তবে কে আসবেন কে আসবেন না সেটি না জানা গেলেও, এবার এই টকশোতে একঝাঁক দক্ষিণী সেলিব্রিটিরা যে উপস্থিত থাকতে চলেছেন, সেটি আর বলার অপেক্ষা রাখে না।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা