ভামিকাকে পেছনে বসিয়ে সাইকেল চালাচ্ছেন মা অনুষ্কা, হলিডে থেকে ফিরেই শ্যুটিং শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী অনুষ্কা শর্মা সদ্য ছুটির হ্যাংওভার কাটিয়ে দেশে ফিরেছেন। কিন্তু তিনি এখনও হলিডে মোডে আছেন। কারণ তাঁর ইনস্টাগ্রাম ছবি এবং ভিডিও। যা দেখে বোঝাই যাচ্ছে, নায়িকা এখন দারুণ খোশমেজাজে আছেন। তাই মলদ্বীপের একেকটা স্মৃতি টুকরো ভিডিও শেয়ার করছেন নায়িকা তাঁর সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর সর্বশেষ ইনস্টাগ্রাম ভিডিও দেখে অভিনেত্রীর প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে গেলেন তাঁর ভক্তরা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দ্বীপের চারপাশে নায়িকা সাইকেল চালাচ্ছেন এবং পিলিয়নে বসে আছে ভামিকা, ভামিকার চেহারা স্পষ্ট নাহলেও বোঝাই যাচ্ছে, মায়ের সঙ্গে সাইকেলে বসে বেশ সাইকেলের মজা নিচ্ছে সে।

ভিডিওটি শেয়ার করে বিরাট ঘরনী লিখেছেন, তিনি ফের ছুটিতে ফিরে যেতে চান। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে অনুষ্কা আরও লিখেছেন, “আমার প্রিয় দুজনের সঙ্গে সেরা স্মৃতি, আমাকে ফিরিয়ে দাও!” ক্লিপে, অনুষ্কাকে দেখা যাচ্ছে, একটি মনোরম গন্তব্যের বেশ কয়েকটি জায়গায় সাইকেল চালাচ্ছেন তিনি। কখনও তিনি কমলা রঙের একটি সুইম স্যুট পরে আছেন, সঙ্গে টুপি। আবার কখনও সাদা পোশাক পরে সমুদ্রের উপরে গঠিত মোলায়েম রাস্তার মধ্যে মেয়েকে পেছনের সিটে বসিয়ে সাইকেল চালাচ্ছেন। সম্প্রতি, বিরাট পরিবার মুম্বাইতে ফিরে আসার পরে ভামিকার ফের কয়েকটি ছবি ক্লিক করা হয়েছিল এবং মিডিয়ার কয়েকটি বিভাগ প্রকাশিত হয়েছিল। আর তা দেখেই প্রতিক্রিয়া জানিয়ে ক্ষুব্ধ অনুষ্কা মন্তব্য করেছেন, “বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা ফটো ক্লিক করা এবং পোস্ট করা বন্ধ করছে না। অন্যান্য মিডিয়া হাউস এবং পাপারাজ্জিদের কাছ থেকে কিছু শিখুন।”

আসলে বিরাট এবং অনুষ্কা সবসময়ই ভামিকার গোপনীয়তার প্রতি কঠোরভাবে রক্ষণশীল। তবে হলিডে মুডে থাকলেও অভিনেত্রী এখন দিব্য আছেন, আজ অর্থাৎ রবিবার থেকেই অভিনেত্রী তাঁর আপকামিং ছবি ‘চাকদা এক্সপ্রেস’ এর শুটিং শুরু করেছেন। আর তার কয়েকটি ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন নায়িকা। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামীর ভূমিকায় পর্দায় ধরা দিতে চলেছেন অনুষ্কা। অনুষ্কা শর্মা এবং কর্ণেশ শর্মা প্রযোজিত, ‘চাকদা এক্সপ্রেস’-এর পরিচালকের দায়িত্বে রয়েছেন প্রসিত রায়।

এই ছবি প্রসঙ্গে নির্মাতাদের মতে, ‘চাকদা এক্সপ্রেস’ ঝুলন গোস্বামীর যাত্রার সন্ধান করে নির্মিত হবে। কারণ তিনি “ভারতের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন পূরণের জন্য রাজনীতির একাধিক বাধা সত্ত্বেও সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলেন”। অনুষ্কা শর্মার শেষ অভিনয় ছিল ২০১৮ সালের শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জিরো’। এরপর তিনি বড় পর্দায় না এলেও ‘পাতাল লোক’, চলচ্চিত্র ‘বুলবুল’ এবং সিরিজ ‘মাই: আ মাদারস রেজ’-এর মতো প্রশংসিত সিরিজগুলি নির্মাণ করেছিলেন ক্যামেরার পেছনে থেকে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা