এবার ফিল্ড মার্শালের ভূমিকায় ভিকি কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধি: সর্দার উধম সিংহ-র চরিত্রে অভিনয়ের ছাপ ফেলার পর ফের আরেকটি পাওয়ার-প্যাকড ভূমিকায় অবতারণ করতে প্রস্তুত অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। এবার তিনি সেনাবাহিনীর ফিল্ড মার্শালের ভূমিকায় অবতীর্ণ করতে চলেছেন বড় পর্দায়। মেঘনা গুলজার পরিচালিত ‘শ্যাম বাহাদুর’ (Sam Bahadur) ছবিতে ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-(MARSHAL SAM MANEKSHAW)-এর ভূমিকায় অভিনয় করবেন ভিকি। আর এই ছবিতে তাঁর ফার্স্ট লুক এদিন অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করলেন।আপাততঃ অভিনেতা আসন্ন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবিটির ছোট্ট ঝলক ভিকি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।যেখানে রয়েছে একটি স্ক্রিপ্টের ছবি। সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, “এই যে আমরা প্রস্তুতি শুরু করছি। ‘শ্যাম বাহাদুর’ ছবিতে ভিকি নাম ভূমিকায় অভিনয় করছেন। ছবির বিষয়বস্তু সম্পর্কে ভিকি কৌশল পূর্বে একটি বিবৃতি করে জানিয়েছিলেন, “আমি সবসময় আমার বাবা-মায়ের কাছ থেকে শ্যাম বাহাদুর সম্পর্কে গল্প শুনেছি। কিন্তু যখন আমি স্ক্রিপ্টটি পড়ি তখন আমি সম্পূর্ণভাবে বিস্মিত হয়ে গিয়েছিলাম।” তাই এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। শ্যাম মানেকশ ছিলেন প্রথম ভারতীয় সেনা অফিসার, যাঁকে প্রথম ফিল্ড মার্শাল পদে নিয়োগ করা হয়েছিল এবং তিনি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সেনাপ্রধান ছিলেন। ভিকি ছাড়াও ‘শ্যাম বাহাদুর’ ছবিতে রয়ে জনে, ফাতিমা সানা শেখ এবং সানিয়া।

অভিনেতা ভিকি কৌশল তাঁর অভিনয় দিয়ে পর্দায় যাদু বুনতে ওস্তাদ। সর্দার উধমের পরে, তাঁর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এরকম আরও ছবিতে অভিনেতার দক্ষ অভিনয়ের জন্যে। তবে এবার অপেক্ষা শেষ। ছবি প্রসঙ্গে, মেঘনা গুলজার বলেছেন, “তিনি একজন সৈনিক এবং একজন ভদ্রলোক ছিলেন। আমি এই চরিত্রে প্রতিভাবান অভিনেতা ভিকি কৌশলকে আনতে পেরে আমি খুবই আনন্দিত।”

কাজের ফ্রন্টে, ভিকি কৌশল ইতিমধ্যেই সারা আলি খানের সঙ্গে অভিনয় করছেন একটি নামহীন ছবিতে। এছাড়া কিয়ারা আদভানি এবং ভূমি পেডনেকারের সহ-অভিনেতা হিসেবেও তিনি ‘গোবিন্দ নাম মেরা’ তে অভিনয় করছেন। ভিকি কৌশল এবং মেঘনা গুলজার এর আগে ২০১৮ সালের রাজি ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা