দেখতে দেখতে তিন-এ পা, কবে আসছে কবীর সিংহ-২?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে তিনে পা শহিদ কাপুর এবং কিয়ারা আদভানি অভিনীত ‘কবীর সিং’। যে ছবিটি ইন্ডাস্ট্রিতে রীতিমতো ধুম ফেলে দিয়েছিল। একই ছবিতে একসঙ্গে ৬৯ টি চুম্বন দৃশ্য, এর আগে বলিউডের কোনও ছবিতে তেমন দৃশ্যমান হয়নি। সুতরাং এই ছবি ইয়ং জেনারেশনের কাছে একটি নস্টালজিয়া। আর এই ছবি শহিদ কাপুরের কেরিয়ারের সবচেয়ে প্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি। নবাগতা কিয়ারার কাছেও এই ছবি একটি বিগেস্ট ব্রেক বলা যেতে পারে। সন্দীপ রেড্ডির পরিচালনায় বক্সঅফিসে এই ছবিটি বলিউডের অনেক রেকর্ড ভেঙে দিয়েছিল।

আর এই ছবিটিতে শহিদ এবং কিয়ারা প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন। আর তাঁদের আরাধ্য রসায়ন দর্শকদের এক্কেবারে মন কেড়ে নিয়েছিল। আজ এই ছবি তিন বছর পূর্ণ করল। আর এই ছবি বিশেষভাবে উদযাপন করলেন, শহিদ ও কিয়ারা। তাঁরা ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে, কিয়ারাকে একটি সাদা বডিকন পোশাকে দেখা যাচ্ছে এবং শহিদকে আনুষ্ঠানিক পোশাকে দেখা গিয়েছে। তবে এই ভিডিওটি করণ জোহরের ‘কফি উইথ করণ 7′-এর সেটের বলে মনে হচ্ছে। ভক্তদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করে এই জুটি লিখেছেন, “কবীর এবং প্রীতির 3 বছর।’ হ্যাশট্যাগ KabirSingh।”

আর ভিডিওটি পোস্ট করার পরপরই, ভক্তদের জিজ্ঞাস্য, ভিডিওটি কী করণের চ্যাট শোতে? একজন ভক্ত লিখেছেন, “এটা কি কফি উইথ করণ সেট???” আরেক ভক্ত জানতে চাইলেন তারা ‘কবীর সিং’-এর দ্বিতীয় অংশ নিয়ে কবে আসছেন। অন্যরা তাঁদের অন-স্ক্রিন দম্পতির তকমা দিয়েছেন। এরপর থেকেই গুজব যে, শহিদ কিয়ারার সঙ্গে হয়তো করণের চ্যাট শোতে অংশ নিতে পারেন। আর ‘কফি উইথ করণ’ এর নতুন সিজনটি ৭ জুলাই একটি ডিজনি প্লাস হটস্টার প্ল্যাটফর্মে মুক্তি পাবে। কাজের ফ্রন্টে, কিয়ারা বর্তমানে তাঁর ‘যুগ যুগ জিয়ো’ ছবির প্রচারে ব্যস্ত। অন্যদিকে, শহিদ তাঁর ওটিটি ডেবিউ সিরিজ ‘ফরজি’-এর শুটিংয়ে ব্যস্ত।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা