এত বড় অভিনেতা হয়েও কলাকুশলীদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ!

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধে কি তিনি বাদশা, রাজার মতন ভক্তদের বারবার মন জিতে নেন কিং খান। তবে না আজ তিনি গোটা দেশের বাদশা। হ্যাঁ, শাহরুখ খান। আসলে এতদিন শোনা কথা, হাতে নাতে প্রমাণ পাওয়ার মধ্যেও একটা মজা রয়েছে। সম্প্রতি এমনই একটা একটা শোনা কথার সাক্ষী থাকলেন এক বিজ্ঞাপনী কলাকুশলীরা। তবে শাহরুখ খান সবসময় পাপারাজ্জিদের কাছ থেকে লুকিয়ে থাকেন, কিন্তু ভক্তদের থেকে তিনি কখনই দূরে সরে থাকেন না। মুম্বই সংবাদ সূত্রের খবর, সম্প্রতি অভিনেতার একটি বিজ্ঞাপনের কলাকুশলীদের সঙ্গে শ্যুট ছিল।

রাতভর নায়কের শ্যুটিং চলার পরে স্বাভাবিকভাবেই তিনি পরের দিন ওই বিজ্ঞাপনের শ্যুটিংয়ে যেতে দেরি করেন। আর কলাকুশলীরাও এতে অভ্যস্ত, কারণ বড় বড় অভিনেতাদের সাক্ষাৎ সহজেই পাওয়া যায়না। এটা জানা কথা। এমনটাই ভেবেছিলেন, সিনেমাটোগ্রাফার লরেন্স ডিকুনহা। কিন্তু এরপর যা ঘটল, তার জন্যে মোটেই প্রস্তুত ছিলেন না ওই চিত্রগ্রাহক। ক্যামেরার বাইরে কিং খানের নম্র আচরণের বর্ণনা দিয়ে তিনি দীর্ঘ নোট লিখলেন। সঙ্গে কিং খানের আরও ভক্তদের সঙ্গে বাদশার এই মিষ্টি আচরণের পরিচয় করিয়ে দিলেন তিনি।শাহরুখ খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে চিত্রগ্রাহক লরেন্স ডিকুনহা ইনস্টাগ্রামে লিখেছেন, “শাহরুখ খান। কিং খানের সঙ্গে আমার প্রথম বিজ্ঞাপনচিত্রের শুটিং! যদিও তিনি তাঁর আসন্ন সিনেমার জন্য সারা রাত শুটিং করেছেন, তাই তিনি সময়সূচীর কিছুটা সময় পেরিয়ে এসেছিলেন। কিন্তু এরকম বিলম্বের জন্য মিষ্টিভাবে ক্ষমাও চেয়ে নেন বাদশা, যা কিনা সত্যই অবিশ্বাস্য। তিনি খুবই শ্রদ্ধাশীল, পুরোপুরি পেশাদার, মানুষ।

তবে সেটে সবার সঙ্গে তিনি হাসি ঠাট্টা মজা করে কাটিয়েছেন। এবং তিনি একেকটা লাইনের জন্যে আমাদের অনুমতি নিয়ে শ্যুট করেন। তাঁর টেকনিশিয়ান এবং ক্রুদের প্রতি তাঁর এমন মিষ্টি আচরণ সত্যই আমাকে অভিভূত করেছে, যে তিনি প্রত্যেককে তাঁদের নামে সম্বোধন করেছেন। সেটে তাঁর সঙ্গে কাটানো সমস্ত মুহুর্ত স্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেছেন, শ্যুটিং প্যাক আপের পর, কিং খান সবার সঙ্গে ছবিও তোলেন। এমন একজন ভদ্রলোক, শাহরুখের ব্যবহার দেখে তিনি এক্কেবারে বিস্মিত হয়ে গিয়েছেন। কাজের ফ্রন্টে, শাহরুখ খানকে খুব শীঘ্রই দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে ‘পাঠান’-এ দেখা যাবে। এ ছাড়া রাজকুমার হিরানির সঙ্গে ‘ডানকি’ এবং অ্যাটলির সঙ্গে ‘জওয়ান’ও অভিনয় করছেন তিনি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা