“ওটিটি বলে কিছু নেই, সব ছবিই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার যোগ্যতা রাখে”: কিচ্ছা সুদীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কেটে এখন দক্ষিণী ইন্ডাস্ট্রির রাজ। তাই দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টাররাও এখন আলোচনার একটি অংশ হয়ে উঠেছে। কন্নড় সুপারস্টার কিচ্ছা সুদীপ (Kichcha Sudeep), দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য অভিনেতা। মাঝে মাঝেই তিনি চর্চায় উঠে আসেন। সম্প্রতি, নায়ক ফের চর্চায় উঠে এলেন। তাঁর আসন্ন ছবি, ‘বিক্রান্ত রোনা’ আগামী ২৮শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে৷ আজ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল মুম্বইতে, সেই কারণেই আজ অভিনেতা মুম্বাইয়ে উপস্থিত ছিলেন৷ ইতিমধ্যেই বিক্রান্ত রোনার ট্রেলারটি একাধিক ভাষায় মুক্তি পেয়েছে। আর তাঁর মুভির ট্রেলার লঞ্চের ইভেন্টেই, নায়ক ফের একটি মন্তব্যে চর্চায় উঠে এলেন। সুদীপ জানান যে, প্রতিটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার যোগ্যতা রাখে। দিন কয়েক আগেই ভাষা নিয়ে বলিউড অভিনেতা অজয় ​​দেবগনের সঙ্গে কিচ্ছা সুদীপের কথার যুদ্ধ চলেছিল, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। কিন্তু পরে এই বিতর্ক মিটমাট করে নেন দুজনেই।

সেইজন্যই ইদানিং চর্চায় রয়েছেন কিচ্ছা সুদীপ। ‘বিক্রান্ত রোনার’ ট্রেলার লঞ্চ ইভেন্টে, সুদীপ তেলেগু ভাষার ছবিগুলির প্যান-ইন্ডিয়া হওয়ার বিষয়ে সম্বোধন করে বলেন, “প্রতিটি রাজ্যেরই একটি বাণিজ্যিক ক্ষেত্র রয়েছে। কিন্তু অনেকেই এই বিষয়ে সচেতন নয়। আজ, যদি কোভিড-যুগ না আসত, তাহলে আমি মনে করি না যে, আমরা কোরিয়ান বা থাই সিরিজ বা ফিল্ম সম্পর্কে কোনও সচেতন হতাম। সবসময় অন্য ছবির সঙ্গে তুলনা করা ঠিক নয়। তবে তেলেগু ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কোনও প্রতিযোগিতায় নামতে চাইনা। তাই এটা মনে রাখা দরকার, শুধু দক্ষিণ ভারত নয়, সব ভাষার ছবিই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার যোগ্য। তবে এটা এখন শুধু দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। প্রত্যেক পরিচালক কীভাবে তাঁদের ফিল্ম প্রজেক্ট করবেন সেটাই দেখার বিষয়।”

‘বিক্রান্ত রোনা’ ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন, কিচ্ছা সুদীপ, নিরুপ ভান্ডারী, নীথা অশোক এবং বলিউড ডিভা জ্যাকলিন ফার্নান্দেজ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শালিনী জ্যাক মঞ্জু এবং অলঙ্কার পান্ডিয়ান কিচ্ছা ক্রিয়েশনস, শালিনী আর্টস এবং ইনভেনিও ফিল্মস। চিত্রগ্রাহক উইলিয়ান ডেভিড, সম্পাদক আশিক কুসুগোল্লি এবং সুরকার আজনীশ লোকনাথ।

 

ইতিমধ্যেই এই ছবির ট্রেলারে ব্যপক প্রতিক্রিয়া জানিয়েছেন, আমজনতা থেকে বলিউড অভিনেতা। সলমন খানও এই ছবির ট্রেলার দেখে মুগ্ধ হয়ে কিচ্ছা সুদীপের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা