রেস্তোরাঁর পর এবার নতুন ব্যবসায় মন দিলেন দেশি গার্ল

রেস্তোরাঁর পর এবার হোম ডেকরের ব্যাবসা খুলে ফেললেন প্রিয়ঙ্কা। নাম দিলেন 'সোনা হোম'। যেখানে ভারতীয় ঐতিহ্যের একটি অংশ তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিদেশ বিভূঁইতে সংসার পেতেছেন বহুদিন হয়ে গেল। এবার ধীরে ধীরে সেখানেই নানা কাজে ব্যস্ততা ও তার মধ্যে থেকেই রোজগারের নিত্যনতুন পথ খুঁজে বের করেছেন পিগি চপস অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া। বিদেশের মাটিতে নিজের দেশের সংস্কৃতিকে তুলে ধরতে নানা উপায় অবলম্বন করেন প্রিয়ঙ্কা।ইতিমধ্যেই ‘সোনা’ নামে একটি রেস্তোরা খুলে ফেলেছেন দেশি গার্ল। নিউ ইয়র্কে তাঁর সেই রেস্তোরাঁয় মাঝে মাঝেই ঢুঁ মারেন বলিউডের অভিনেত্রী বিদেশ ভ্রমণকালে। বিদেশের মাটিতে ভারতীয় খাবার উপভোগ করতে চাইলে এই রেস্তোরাঁ হচ্ছে একদম সঠিক জায়গা।

রেস্তোরাঁর পর এবার হোম ডেকরের ব্যাবসা খুলে ফেললেন প্রিয়ঙ্কা। নাম দিলেন ‘সোনা হোম’। যেখানে ভারতীয় ঐতিহ্যের একটি অংশ তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সেই কথা। তার পাশাপাশি এও জানিয়েছেন যে ভারতে নিজের বাড়ি ছেড়ে এসে বিদেশের মাটিতে নিজের বসতি গড়ে তোলা মোটেও সহজ কাজ ছিল না। 

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

‘সোনা হোম’-এর সহ প্রতিষ্ঠাতা মণীশ গোয়ালের সঙ্গে এই হোমওয়্যার লাইনের সামান্য ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে তাঁর নতুন হোমওয়্যার লাইনের সঙ্গে পরিচয় করিয়েছেন প্রিয়ঙ্কা। জানিয়েছেন, তাঁর এই হোমওয়্যার লাইনে থাকবে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। কারণ ভারতীয় সংস্কৃতিতে মূল্য পায় পরিবার, সম্প্রদায় ইত্যাদি যা মানুষকে আরও বেঁধে রাখার নীতি শেখায়। তা নিজের এই হোমওয়্যার কালেকশনেও তুলে ধরবেন অভিনেত্রী। তিনি আরও বলেছেন, ”বিদেশে এসে নতুন জীবনযাপনে আমার অনেক নতুন সঙ্গী ও বন্ধুবান্ধব হয়েছে আমি নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি কিন্তু তা সত্বেও আমি আমার মধ্যে ভারতীয় সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করেছি। ” 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা