যৌন হয়রানির মামলায় অভিযুক্ত গণেশ আচার্যকে জামিন দিল মুম্বই আদালত

মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত কোরিওগ্রাফার গণেশ আচার্যকে যৌন হয়রানির মামলায় জামিন দিয়েছে। ২০২০ সালে আম্বোলি থানায় একটি মামলা দায়ের করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত কোরিওগ্রাফার গণেশ আচার্যকে যৌন হয়রানির মামলায় জামিন দিল। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কোরিওগ্রাফার এর নামে আম্বোলি থানায় একটি মামলা দায়ের করা হয়। যেখানে অভিযোগ ছিল সরকারি কোরিওগ্রাফারকে মারধর ও বলপূর্বক ওই অভিযোগকারিণীকে পর্ণ ভিডিও দেখান গণেশ আচার্য। শুধু তাই নয় আরও অনেক মহিলার সঙ্গেই নাকি তিনি এমন আচরণ করেন বলে অভিযোগ আনা হয়। চলতি বছরের এপ্রিল মাসে গণেশের বিরুদ্ধে মুম্বই পুলিশ বিভিন্ন অভিযোগের মধ্যেই যৌন হয়রানির অভিযোগকে যুক্ত করে।

মামলা দায়ের করা হলেও কখনোই গণেশ আচার্যকে গ্রেফতার করা হয়নি। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়েছিলেন কোরিওগ্রাফার গণেশ আচার্য। অভিযোগকারিণী ওই মহিলা জানিয়েছেন ২০২০ সালের ২৬ জানুয়ারি আন্ধেরিতে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানের সময় অন্যান্য দুজন মহিলার সাথে দুর্ব্যবহারের পাশাপাশি তাঁর সঙ্গেও গণেশ খারাপ আচরণ করেন। অতীতে ঘটে যাওয়া এই ধরনের যৌন হয়রানির নিয়েও গণেশের বিরুদ্ধে মুখ খুলেছেন ওই মহিলা।

অভিযোগের ভিত্তিতে গণেশ আচার্য এর বিরুদ্ধে পুলিশ ৩৫৪ এ ধারা, ৩৫৪ সি, ৩৫৪ ডি ও ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে আইপিসি ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে নিয়েছেন ৫১ বছর বয়সেই মুম্বইয়ের জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্য। ১৯৯২ সালে ‘অনম’ এ প্রথম কাজ করেন। যদিও বিপুল খ্যাতি অর্জন করেন ২০০১ সালে লজ্জা’-এ ‘বড়ি মুশকিল গানে তাঁর কোরিওগ্রাফির জন্য। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা