দলবীরের মরদেহ কাঁধে করে শ্মশানযাত্রায় রণদীপ, দিদির শেষ ইচ্ছে পূরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)-কে নিয়ে খুব কমই চর্চা হয় সংবাদমাধ্যমে। আসলে তিনি তেমন চর্চার মধ্যে থাকেন না। সম্প্রতি, তিনি একটি প্রতিশ্রুতি পূরণ করার জন্যে সংবাদের শিরোনামে উঠে এলেন। হ্যাঁ, সর্বজিৎ সিংহের (Sarabajit Singh) দিদি দলবীর কৌরের (Dalbir Kaur) শেষকৃত্য সম্পন্ন করে তিনি তাঁর প্রতিশ্রুতি পুরণ করলেন।

ভারতীয় নাগরিক সর্বজিৎ সিংহের ভারতের বর্ডার পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়া, এরপর তাঁকে গুপ্তচর ভেবে পাকিস্তানিদের হাতে বন্দি হওয়া, তাঁর বোন দলবীর কৌরের পাকিস্তানিদের হাত থেকে ভাইকে ছাড়ানোর জন্যে একাধিক লড়াই, এরপর পাকিস্তানি জেলে সর্বজিৎ-এর মৃত্যুদণ্ড, সবটাই ২০১৬ সালের চলচ্চিত্র সর্বজিৎ সিংহের বায়োপিক ‘সর্বজিৎ’ (Sarabajit) এ তুলে ধরা হয়েছিল।

আর সেখানেই সর্বজিৎ সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রণদীপ হুডা এবং তাঁর বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। রণদীপ হুডা অভিনীত ‘সর্বজিৎ’ ছবিটিতে দেখানো হয়েছিল যে, দলবীর তাঁর ভাইয়ের ন্যায়বিচার পাওয়ার জন্য কতটা লড়াই করেছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হয় নি, অবশেষে সন্ত্রাসবাদ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের একটি আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল সর্বজিৎকে।

তাই এই ছবির সুবাদে, রণদীপ এবং দলবীরের মধ্যে একটি সুবন্ধন তৈরি হয়েছিল। যখন অভিনেতা ছবিতে তাঁর প্রয়াত ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, তখন দলবীর রণদীপকে বলেছিলেন, তিনি রণদীপের মধ্যে সর্বজিৎকে দেখতে পান। আর সঙ্গে এও বলেছিলেন যে, দলবীর যখন মারা যাবেন তখন তাঁর মরদেহ যেন রণদীপ তাঁর কাঁধে করে নিয়ে যান। তাই প্রতিশ্রুতি মতো, রণদীপ দলবীরের মৃত্যুর খবর শোনামাত্রই অবিলম্বে মুম্বই ছেড়ে দলবীরের গ্রামের চলে আসেন। দলবীর ২৬ জুন, রবিবার পাঞ্জাবের অমৃতসরের কাছে ভিখিউইন্ড গ্রামে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আর তা শোনা মাত্রই রণদীপ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গ্রামে পৌঁছন এবং তাঁর শেষকৃত্যের সময় চিতা প্রজ্বলন করেন।

রণদীপ অভিনীত ‘সার্বজিৎ’ ছবিতে আরও গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, রিচা চাড্ডা এবং দর্শন কুমার। এই ছবিটি বক্স অফিসেও দারুণ সাফল্য লাভ করেছিল এবং সমালোচকদের দ্বারা মিশ্র পর্যালোচনা পেয়েছিল। ২০১৩ সালে মৃত্যু হয় সর্বজিতের, এবং তাঁর মৃত্যুর তিন বছর পরে এই ছবি মুক্তি পায়।

তাঁর ভাইয়ের মৃত্যুর তিনবছর পর একটি অনুষ্ঠানে দলবীর রণদীপ সম্পর্কে বলেছিলেন, “আমি রণদীপের মধ্যে সত্যিই সর্বজিতকে দেখতে পেয়েছি। আমার একটি ইচ্ছা আছে যে, আমি মারা গেলে যেন তিনি অবশ্যই আমাকে কাঁধে করে আমার মৃতদেহ নিয়ে যায়। তাহলে আমার আত্মা শান্তি পাবে এই ভেবে যে, সর্বজিৎই আমাকে ‘কান্ধা’ দিয়েছেন। তিনি শুধু একজন নায়ক নন, আমার ভাইও।”

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা