সিধুর অপ্রকাশিত গান ফাঁসের ঘটনায় FIR দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নির্দেশে ভারতীয় ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল প্রয়াত পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার নতুন গান ‘এসওয়াইএল’। এই গানটিতে কিছু আপত্তিকর দৃশ্য এবং কিছু রাজনৈতিক বিষয়ক কথা আছে বলেই সরকারের পক্ষ থেকে এই গানটিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও এই গানটি মুক্তির আগেই ফাঁস করা হয়েছিল। এবার সিধু মুসে ওয়ালার দল হুঁশিয়ারি দিয়েছে যে, যে বা যাঁরা সিধুর অপ্রকাশিত গান ফাঁস এবং প্রচার করার চেষ্টা করবে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকী সিধুর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে যে, এই বিষয়ে ইতিমধ্যেই অজানা এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ এছাড়া এও একজন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ এছাড়া সিধুর দল উল্লেখ করেছে যে, সিধুর মা চরণ কৌর প্রথম অভিযুক্তকে ক্ষমা করে দিলেও পরবর্তীদের একই সুযোগ দেওয়া হবে না।

সিধুর ইনস্টাগ্রাম বার্তায় লেখা রয়েছে, “অজানা ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, যারা সিধু মুসে ওয়ালার অপ্রকাশিত গানগুলি ফাঁস এবং ফরওয়ার্ড করেছে। আমরা এফআইআর কপি শেয়ার করছি। প্রথম যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তাঁকে সিধুর মা ক্ষমা করেছেন তবে আমরা পরবর্তীদের ক্ষমা করব না। দয়া করে ডন এই ধরনের কার্যকলাপে নিয়োজিত হবেন না।”

সিধু গানটি রেকর্ড করেছিলেন, আর এই গানের লেখক এবং সুরকার সিধু নিজেই ছিলেন। সিধুর অকাল মৃত্যুর কয়েক সপ্তাহ আগে, তাঁর নতুন গান SYL গানটির প্রোমো তাঁর ইনস্টাগ্রাম পেজেও শেয়ার করা হয়েছে। গানের কথায় রয়েছে, সুতলজ-যমুনা লিঙ্ক খাল। গানটি পরে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ভিডিওটি ইতিমধ্যেই ২৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছিল। সিধু ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় আততায়ীদের দ্বারা গুলির বর্ষীনে মারা যান। যা লরেন্স বিশনোইয়ের গ্যাংয়ের অন্তর্ভুক্ত ছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা