অবশেষে ৩ মাস পর মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন দেবিনা-গুরমিত

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তারকা সন্তান মানেই তাঁর মুখ দেখানো বারণ। কিছু নাহলেও আপতত ১ বছরের আগে তো দেখানোই যাবে না সন্তানের মুখ, এটাই যেন প্রতিজ্ঞা করে রেখেছেন তারকারা। টলিউড বলুন বা বলিউড বা অন্য কোনো ইন্ডাস্ট্রি, সব ক্ষেত্রেই এটাই এখন ট্রেন্ড। তেমনি, এপ্রিল মাসেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। যিনি কিনা অভিনেতা গুরমিত চৌধুরীর স্ত্রী। সদ্য বাবা-মা হয়েছেন বলিউডের এই দুই টেলিতারকা। প্রথা অনুযায়ী, মেয়ের নাম জানালেও মেয়ের মুখ দেখান নি তাঁরা।

মেয়ের নাম রেখেছেন তাঁরা লিয়ানা। মেয়ের জন্মের পর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, কিন্তু মুখখানা দূরে রেখেই। তবে এবার ভক্তদের সব প্রত্যাশা মিটল। দেখা মিলল লিয়ানার। এদিন সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে মেয়ের পরিচয় করালেন এই তারকা জুটি। আগামীকাল ৩ মাসে পা দেবে লিয়ানা। আর তাঁর আগেই ছোট্ট লিয়ানার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাঁরা দর্শকদের। একটি সাদা রঙের ক্রোসেটের ড্রেস পরেছে খুদে লিয়ানা।

গুরমিত-দেবিনা (Gurmeet Choudhary, Debina Bonnerjee) দুজনেই চোখ বন্ধ করে চুমু খাচ্ছেন মেয়ের মাথায়। ক্যাপশনে দেবিনা লিখলেন, ‘এই যে লিয়ানা… আমাদের হৃদয়ের টুকরো।’ ইতিমধ্যেই মেয়ের নামে ইনস্টাগ্রামে একটি প্রোফাইল খুলেছেন দেবিনা-গুরমিত। সেখানেও ১৮ হাজারের বেশি ফলোয়ার্স। মাঝে মধ্যেই মেয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি পোস্ট করেন এই তারকা জুটি।২০১১ সালে দীর্ঘদিন প্রেমের পর গাঁটছড়া বাঁধেন এই খ্যাতনামা দম্পতি। আর ঠিক ১১ বছরের মাথায় বাবা-মা হন তাঁরা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২