প্রয়াত পরিচালক তরুণ মজুমদার

অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। আরও জটিল হয়েছে কিডনির সমস্যা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না নবতিপর পরিচালক। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। সোম সকাল ১১.১৭ মিনিতে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার কিছুটা সুস্থ হয়ে কাগজে লিখে বলেছিলেন সিনেমা কিন্তু হবেই”। কিন্তু না, শেষরক্ষা হল না। চলচ্চিত্রময় জীবনের ইতি ঘটল এদিন। আর ফেরা হল না ভেন্টিলেশন থেকে। আর বলা হয়ে উঠল না লাইট-ক্যামেরা-অ্যাকশন। রবিবার থেকেই  ফের তাঁর স্বাস্থ্যের অবনতি হয় তাঁর। সোম সকাল থেকে অবস্থা আরও জটিল হয় তাঁর। এদিন সকালেই তাঁর শারীরিক অবস্থার অবনতির পর হাসপাতালের তরফে ডেকে পাঠানো হয়ে তাঁর বাড়ির লোককে। সকাল সাতটা থেকেই এদিন এসএসকেএমে বসে জরুরি মেডিক্যাল বোর্ড। আরও জটিল হয়েছিল কিডনির সমস্যা।  

১৯৩১ সালে অবিভক্ত ভারত অধুনা বাংলাদেশের বগুড়ায় জন্ম হয় তাঁর। শিক্ষাজীবন কেটেছে কলকাতাতেই। সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ ও স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন তরুণ মজুমদার। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের রয়ায়নের প্রাক্তনী ছিলেন তিনি। তাঁর বাবা বীরেন্দ্রনাথ মজুমদার ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ফিল্মি জগতে পরিচালনার মাধ্যমে মাত্র ২৮ বছর বয়সে হাতেখড়ি তার, সালটা ১৯৫৯। ওই বছরেই যৌথভাবে সিনেমার কাজ শুরু। ‘চাওয়া পাওয়া’ ছবিটি পরিচালনা করেন তিনি। উত্তমকুমার সুচিত্রা সেন অভিনয় করেন সেই ছবিতে। যাত্রিক গোষ্ঠীর পরিচালনায় হয়েছিল এই ছবি। যার সদস্য ছিলেন শচীন মুখোপাধ্যায়, দিলীপ মুখোপাধ্যায় ও তরুণ মজুমদার।

১৯৬২ সালে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য প্রথম জাতীয় পুরষ্কার পান তিনি। ১৯৯০ সালে ভূষিত হন পদ্মশ্রী সম্মানে। পেয়েছিলেন চারটি জাতীয় পুরষ্কার। এছাড়াও বিএফজেএ ও আনন্দলোক পুরষ্কার পেয়েছিলেন। ১৯৬৫ সালে এককভাবে পরিচালনার কাজ করেন। তাঁর পরিচালিত একের পর এক ছবি বাংলা ছবির দর্শককে এক আলাদাই বিনোদন দিয়েছিল। তাঁর পরিচালনায় পলাতক’, ‘ গণদেবতা’, ‘বালিকা বধূ’, দাদার কীর্তি, ‘ভালবাসা ভালোবাসা’ এর মত ছবি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার