পুরুলিয়ার জঙ্গলে চিতাবাঘ, ছবি ধরা পড়ল ক্যামেরায়

প্রায় ২ বছর ধরে এই জঙ্গলে চিতাবাঘ আতঙ্ক। এর আগে বারবার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল ছবি। বনদফতরের পক্ষ থেকে সচেতন করা হয়েছে এলাকাবাসীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পুরুলিয়ায় (PURULIA) চিতাবাঘ (LEOPARD) আতঙ্ক। ক্যামেরায় আবারও ধরা পড়ল চিতাবাঘের ছবি। এর আগে গত ২৭ এবং ২৯ জুন বনদফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল চিতাবাঘের ছবি। তারপর ফের ছবি ধরা পড়ে গত রবিবার। কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জাবর জঙ্গলে ধরা পড়েছে চিতাবাঘের ছবি। তবে বনদফতরের অনুমান, আগের ছবি ও সম্প্রতি যে ছবি ধরা পড়েছে সেই ২ টি একই চিতাবাঘ নয়। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

বনদফতরের অনুমান, এই চিতাবাঘটি স্ত্রী। আগে যে চিতাবাঘের ছবি ধরা পড়েছিল, তার থেকে খানিকটা লম্বা এই বাঘ। দফতর থেকে বলা হয়েছে, সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাবে ২ টি চিতাবাঘের ছবি একসঙ্গে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লে। জানানো হয়েছে, পায়ের ছাপও সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, প্রায় ২ বছর ধরে এই জঙ্গলে চিতাবাঘ আতঙ্ক। এর আগে বারবার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল ছবি। এর আগে গত ২২ ফেব্রুয়ারই প্রথম ধরা পড়ে চিতাবাঘের ছবি। তার প্রায় ২ মাস পরে ধরা পড়ে আবার ছবি। অনুমান সেই ২ টি ছবিই ছিল একই চিতাবাঘের। এবং পুরুষ লিঙ্গ। তারপর যে চিতাবাঘের ছবি ধরা পড়ল তা স্ত্রী লিঙ্গের। ২০২১ সালের ডিসেম্বর মাসে স্থানীয় এক মহিলা দাবি করেছিলেন, তিনি ২ টি চিতাবাঘ দেখেছিলেন। সঙ্গে ছিল চিতাবাঘের শাবক। ওই মহিলার পেশা কাঠ কুড়ানো। তারপর ওই জঙ্গলের রাস্তায় উদ্ধার হয়েছিল প্সহুর হাড়গোড়। এলাকায় গবাদি পশু নিখোঁজ হচ্ছিল বলে অভিযোগ। মনে করা হচ্ছে, চিতাবাঘই গবাদি পশু শিকার করেছে। বনদফতরের পক্ষ থেকে সচেতন করা হয়েছে এলাকাবাসীকে। বলা হয়েছে, কেউ যাতে না জঙ্গলে যায়। এমনকি গবাদি পশুও জেন জঙ্গলে না যায়, তা নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর