রামচরণ-এনটিআর-এর প্রেম জমে ক্ষীর, ট্রোলড হচ্ছেন বেচারা পুকুট্টিও

Share:

নিজস্ব প্রতিনিধি: জোর বিতর্ক রেকর্ড গড়া তেলেগু ছবি ‘RRR’ কে নিয়ে! সম্প্রতি, SS রাজামৌলি দ্বারা পরিচালিত RRR-কে সমকামী প্রেমের গল্প হিসেবে অভিহিত করেছেন অস্কার-বিজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি (Resul Pookutty)। যদিও রেসুল পুকুট্টি তাঁর পোস্টের কমেন্টবক্স বন্ধ করে রেখেছেন। তাই সেখানে কেউ কোনও মন্তব্য করতে পারেনি। তা বলে, শেয়ার করা যাবেনা সেটি কোথাও লেখা নেই! আর তাঁর এই পোস্টটি প্রকাশ্যে আসার পরে থেকেই রীতীমতো হুলস্থুল পড়ে গিয়েছে নেটপাড়ায়। এদিকে রেসুল পুকুট্টির পোস্টটি শেয়ার করে, তাঁকে চরম নিন্দা করেছেন বাহুবলীর প্রযোজক শোবু ইয়ারলাগড্ডা (Shobu Yarlagadda )। সঙ্গে জানিয়েছেন, অস্কার-বিজয়ীর কাছে এহেন মন্তব্য তিনি আশা করতে পারেননি।

যদিও শুধু তিনিই নন, গত ৩ জুলাই, অভিনেতা-লেখক মুনীশ ভরদ্বাজও ‘RRR’ ছবিটি দেখার পর এটিকে আবর্জনা বলেছেন। তিনি লিখেছেন, “গত রাতে ‘RRR’ নামে ৩০ মিনিটের একটি আবর্জনা দেখলাম।” রেসুল তাঁর টুইটের প্রতিক্রিয়া করে লিখেছেন, “এটি সাধারণত সমকামী প্রেমের গল্প, এই ছবিতে আলিয়া ভাটকে একজন প্রপ হিসেবে ব্যবহার করা হয়েছে।”

আর এরপরেই বাহুবলী প্রযোজক শোবু ইয়ারলাগড্ডা, রেসুল পুকুট্টিকে কটাক্ষ করে বলেছেন, ‘এটি অত্যন্ত হতাশাজনক। আমি মনে করি না যে ‘RRR’ একটি সমকামী প্রেমের গল্প, যদি আপনার কথায় এটি একটি, “সমকামী প্রেমের গল্প”ও হয় তাহলেও কী এটি খারাপ? আপনি কীভাবে এই কথাটা বলতে পারলেন। আপনার মতো এতো কৃতিত্ববান মানুষের কাছে এমনটা শোনা সত্যই অবাঞ্ছনীয়!”

রেসুল শোবুর টুইটে পাল্টা জবাব দিয়ে বলেছেন, “দয়া করে এটিকে ব্যক্তিগত ভাবে দেখবেন না, কারণ আমি কাউকে বিরক্ত করতে চাননি। আমি শুধু আমার মতামত দিয়েছি।” RRR ছবিটি মূলত তেলেগু ভাষার ছবি হলেও এই ছবিটি গোটা বিশ্বে ৫ টি ভাষায় মুক্তি পেয়েছে। বিজয়েন্দ্র প্রসাদ দ্বারা রচিত এবং এসএস রাজামৌলি দ্বারা পরিচালিত এই ছবিটিতে তেলেগু স্বাধীনতা সংগ্রামী আলুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের গল্প দেখানো হয়েছে। যেখানে অভিনয় করেছেন, রাম চরণ এবং জুনিয়র এনটিআর। ছবিটি সম্প্রতি প্রেক্ষাগৃহে ১০০ দিন পূর্ণ করেছে। বিশ্বব্যাপী এই ছবিটি প্রশংসিত হয়েছে। তবে রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর রোমান্সের কারণে অনেকে এটিকে সমকামী প্রেমের গল্প বলেছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা