১২৫ কেজির পুরপ্রধান ছেড়েছেন ‘পকোড়ি’ খাওয়া

মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে প্রতিদিন সকালে এখন আর তাঁর প্রিয় ‘পকোড়ি’ খাওয়া হয় না ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ কুমার অগ্রওয়ালের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উন্নয়ন, দুর্নীতি এইসব নিয়েই আলোচনা হবে সেটাই কাম্য। কিন্তু তারপরেও আলোচনায় উঠে এসেছিল কিনা ভুঁড়ি। ভরা সভায় মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনার এত বড় ভুঁড়ি কেন?’ তাতে ভুঁড়িওয়ালা কিছুটা থতমত খেয়েও গিয়েছিলেন। তবে জবাব তো দিতে হবে তাই আধো হাসি হাসি মুখে বলেছিলেন, ‘আমার না সুগার আছে, না প্রেশার আছে। খালি এই ভুঁড়িটাই যা আছে।’ কিন্তু মুখ্যমন্ত্রীও ছাড়বেন না। তাই বলেছিলেন, ‘কিছু তো অবশ্যই আছে। নিশ্চয়ই লিভারটা বড়! কিছু না থাকলে এত বড় মধ্যপ্রদেশ হয় কী করে!’ কী মনে পড়ছে ঘটনার কথা? চলুন মনে করিয়ে দিচ্ছি। গত মে মাসে পুরুলিয়ায়(Purulia) প্রশাসনিক সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেই এইসব কথোপকথন হয়েছিল যে ভুঁড়িওয়ালার সঙ্গে তিনি আর কেউ নন ঝালদা(Jhalda) পুরসভার চেয়ারম্যান সুরেশ কুমার অগ্রওয়াল(Suresh Agarwal)। শুনলে অবাক হয়ে যাবেন মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে প্রতিদিন সকালে এখন আর তাঁর প্রিয় ‘পকোড়ি’(Pakora) খাওয়া হয় না। গদি ধরে রাখতে মানুষ কত কীই না করেন, সুরেশ তাঁর প্রিয় ‘পকোড়ি’ খাওয়া ছেড়ে দিয়েছেন,

পুরুলিয়ার প্রশাসনিক সভায় সুরেশ নিজেই মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন তাঁর ওজন ১২৫কেজি। যা শুনে মুখ্যমন্ত্রীও তাঁর হাসি চেপে রাখতে পারেননি। হেসেছিল সেদিন গোটা সভাই। সেদিনই সুরেশ জানিয়েছিলেন তিনি রোজ সকালে উঠে বাড়িতে ভাজা ‘পকোড়ি’ খান। তবে এখন সেই অভ্যাস ছেড়েছেন তিনি। নাহলে গদি যে তাঁকে ছেড়ে চলে যাবে! সেই সঙ্গে শরীরের মেদ ঝরাতে তিনি নাকি রোজ ব্যায়ামও করছেন। কিন্তু সেই ব্যায়ামে যে মেদ ঝরছে তা দেখে কেউই বলতে পারবেন না। তিনি কুমড়োপটাশ ছিলেন, এখনও তেমনটাই আছেন। খালি তাঁর দাবি, তিনি ‘পকোড়ি’ খাওয়া ছেড়ে দিয়েছেন। সুরেশ জানিয়েছেন, তিনি এখন রোজ ব্যায়াম করেন। রোজ পকোড়ি খাওয়াও ছেড়েছেন। তবে এটাও জানিয়েছেন, ‘আসলে সব জিনিস কি ছেড়ে দেওয়া সম্ভব? এটা আমাদের পরিবারের একটা অভ্যেস। রোজ সাকেল আমাদের বাড়িতে পকোড়ি ভাজা হয়। তবে শরীরের কথা চিন্তা করে এখন আর রোজ খাই না। কিন্তু, মাঝে মধ্যে খাওয়া হয়ে যায়।’

এখন প্রশ্ন হচ্ছে, পকোড়ি খাওয়া তো বন্ধ হয়েছে, ব্যায়ামও চলছে, কিন্তু ঝরছে কী আদৌ কিছু? নাকি এখনও সেই ১২৫ কেজি? সেই কথা শুনে সুরেশবাবু নিজেই জানালেন, ‘ওজন! আসলে মাপার সময় পাইনি। কাজের চাপে একটু বাইরে ছিলাম। সেই কারণে আর ওজন মাপা হয়নি। অতটা মাথাতেও ছিল না।’ নিন্দুকেরা অবশ্য বেশ জোর গলাতেই এখন বলছেন, ‘পকোড়ি ছাড়বেন উনি, হয়েছে তাহলে। ১২৫ মাস বাদেও এসে দেখবেন ১২৫ কেজি হয়ে আছে।’

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর