‘কী ইচ্ছে? শরীর থেকে মাথা আলাদা হোক!’ ‘কালী’ ছবির পরিচালককে হুমকি হনুমানগড়ি মন্দিরের মহন্তের

যদিও হনুমানগড়ি মন্দিরের মহন্তের হুমকিকে পাত্তাই দিতে চাননি পরিচালক লীনা মানিমেকালাইয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: মুক্তি পাওয়ার আগেই বিতর্কের ঝড় উঠেছে কানাডা প্রবাসী চিত্র পরিচালক লীনা মানিমেকালাইয়ে’র (Leena Manimekalai) তৈরি ‘কালী’ (Flim ‘KAALI’) নিয়ে। ছবির পোস্টারে দেবী কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা যাচ্ছে। আর তা নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন দেশের হিন্দু ধর্মের স্বঘোষিত রক্ষক তথা বাবাজীরা। সবচেয়ে বেশি চটেছেন অযোধ্যায় আস্তানা গেড়ে থাকা সাধু-সন্ন্যাসীরা।  মঙ্গলবার অযোধ্যার হনুমানগড়ি মন্দিরের মহন্ত (mahant of Hanuman Garhi temple in Ayodhya) রাজু দাস (Raju Das) রাখঢাক না রেখে পরিচালক লীনা মানিমেকালাইয়ে (Leena Manimekalai)-কে হুমকি দিয়ে বলেছেন, ‘কী ইচ্ছে? তোমারও শরীর থেকে মুণ্ডু আলাদা হয়ে যাক?’ দেশের কোথাও বিতর্কিত ছবি মুক্তি পেলে তাণ্ডব হিন্দু ধর্মাবলম্বীরা তাণ্ডব চালাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

যদিও হনুমানগড়ি মন্দিরের মহন্তের (mahant of Hanuman Garhi temple)  হুমকিকে পাত্তাই দিতে চাননি পরিচালক লীনা মানিমেকালাইয়ে (Leena Manimekalai)। তাঁর কথায়, ‘কারা ছবি দেখবেন তা ঠিক করার ইজারা সাধু-সন্ন্যাসীদের কেউ দেয়নি। সাধারণ মানুষ চাইলে ছবি দেখবেন। না চাইলে দেখবেন না। সাধারণ দর্শকদের কথা ভেবে আমি ছবি বানাই। ধর্ম কারবারীরা  কী ভাবলেন, তা নিয়ে ভাবছি না।’

‘কালী’ ছবির পোস্টারে মা কালীর হাতে সিগারেট আর তৃতীয় লিঙ্গধারীদের পতাকা দেখে চটে লাল হয়ে গিয়েছেন হনুমানগড়ি মন্দিরের মহন্ত রাজু দাস। এদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হিন্দু ধর্ম, সংস্কৃতি ও দেব-দেবীকে নিয়ে তামাশা করেছেন পরিচালক। মা কালীকে নিয়ে বড্ড দুঃসাহস দেখিয়েছেন। উনি যদি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে ক্ষমা করে দেব। কিন্তু কোনও ভাবেই ওই ছবি মুক্তি দেওয়া যাবে না। মা কালীকে অপমান করে বানানো ছবি যদি মুক্তি পায়, তাহলে এমন পরিস্থিতি তৈরি করব, যা সামলানো যাবে না।’ দেশে ছবিটি যাতে মুক্তি না পায় তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও অনুরোধ জানিয়েছেন হনুমানগড়ি মন্দিরের প্রধান পুরোহিত।  

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা