দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণ সুদানে জাতিসঙ্ঘের মিশনের নেতৃত্বে ভারতের এই লেফটেন্যান্ট জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানে জাতিসঙ্ঘের বিশেষ মিশনের (UNMISS বা UNITED NATIONS MISSION IN SOUTH SUDAN) নেতৃত্বে ভারতীয় স্থলসেনার লেফটেন্যান্ট জেনারেল মোহন সুব্রহ্মণিয়ম (Lt. General Mohan Subramanian)। তাঁকে নিয়োগ করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস (UN Secretary-General Antonio Guterres )। তিনি লেফটেন্যান্ট জেনারেল শৈলেশ তিনাইকারের স্থলাভিষিক্ত হবেন। জাতিসঙ্ঘের তরফ থেকে বিবৃতি জারি করে এই নিয়োগের খবর দেওয়া হয়েছে। জাতিসঙ্ঘের (UNITED NATIONS )তরফ থেকে বলা হয়েছে, সুদানে বিশেষ মিশনের নেতৃত্বে আগে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল শৈলেশ তিনাইকার। লেফটেন্যান্ট জেনারেল মোহন সুব্রহ্মণিয়ম তিনাইকারের স্থলাভিষিক্ত হবেন।

জানা গিয়েছে শৈলেশ তিনাইকারকে দক্ষিণ সুদানে জাতিসঙ্ঘের (UNITED NATIONS )বিশেষ মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছিল ২০১৯-য়ের মে মাসে। নিয়োগ করে জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস (Antonio Guterres) । মহাসচিবের দফতর থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে, শৈলেশ তিনাইকারের ভূমিকায় খুশি অ্যান্তনিও গুতেরেস। দক্ষিণ সুদানে (South Sudan) জাতিসঙ্ঘের কাজ এখনও শেষ হয়নি। সেই কাজ সুষ্ঠভাবে চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একজন অভিজ্ঞ সেনাকর্তার। সব দিক খতিয়ে দেখে জাতিসঙ্ঘের মহাসচিব (UNITED NATIONS ) এই মিশনের নেতৃত্বের দায়িত্ব লেফটেন্যান্ট জেনারেল মোহন সুব্রহ্মণিয়মের কাঁধে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গিয়েছে, ভারতীয় স্থলসেনার একজন দক্ষ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (Lt. General )সুব্রহ্মণিয়ম। ভারতীয় স্থলসেনার সঙ্গে যুক্ত বিগত ৩৬ বছর ধরে। কিছুদিন আগে লেফটেন্যান্ট জেনারেল জেনারেল অফিসার কম্যান্ডিংয়ের দায়িত্ব পান। জেনারেল (Lt. General )সুব্রহ্মণিয়ম ২০০৮ থেকে ২০১২ – এই সময়ের মধ্যে ভিয়েতনাম, লাওস, কাম্বোডিয়ার ডিফেন্স অ্যাটাচে ছিলেন।  

আরও পড়ুন সাংবাদিক জুবেরের গ্রেফতারের নিন্দায় জাতিসঙ্ঘ, দাবি অবিলম্বে মুক্তির

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ