এবার চাকরি দেওয়ার নামে ৪ লাখ টাকা প্রতারণার অভিযোগ

শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে এক বধূর কাছ থেকে ৪ লাখ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল শাসকদলের এক নেতা ও এক শিক্ষকের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে ৪ লাখ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল শাসকদলের এক নেতা ও এক শিক্ষকের বিরুদ্ধে। চাকরি দেওয়ার নাম করে এক গৃহবধূর কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানা এলাকায়। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জলপাইগুড়ি ৪ নম্বর ঘুমটি সংলগ্ন এলাকার বাসিন্দা পেশায় গৃহশিক্ষক এক গৃহবধূ ২০১২ এবং ২০১৬ সালে টেট পরীক্ষায় পাশ করেন। কিন্তু তাঁর চাকরি হচ্ছিল না। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেন তৃণমূলের জেলা কমিটির প্রাক্তন সদস্য সঞ্জীব ঘোষের সঙ্গে। সঞ্জীব ঘোষ ওই বধূর আত্মীয়। অভিযোগ, সেই সময় সঞ্জীব ঘোষ ওই গৃহবধূকে জলপাইগুড়ি শহরের বাসিন্দা সোমনাথ বসু নামে এক শিক্ষকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই শিক্ষকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তিনি ওই বধূকে বলেন, ‘সোমনাথকে টাকা দিলে সে চাকরি পাইয়ে দেবে’। অভিযোগকারীর দাবি, এরপর গত বছর জানুয়ারি মাসের ৬ তারিখে আলোচনায় বসলে ঠিক হয়, আপার প্রাইমারির শিক্ষক পদে বধূকে চাকরি দেওয়া হবে। সেজন্য মোট ১২ লাখ টাকা সোমনাথ বসুকে দিতে হবে। এই পুরো টাকাটা তিন দফায় দিতে হবে। অর্থাৎ ৪ লাখ টাকা করে তিন বার দিতে হবে। এরপর প্রথম দফায় ৪ লাখ টাকা দিলেও চাকরির বিষয়ে কোনও খবর মেলেনি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই গৃহবধূ ও তার স্বামী টাকা ফেরত চান। টাকা ফেরত দেওয়ার জন্য অভিযুক্তকে চাপ দিতে থাকেন। এরপর সোমনাথ বসু তাদের ৪ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু ব্যঙ্কে সেই চেক জমা দিলে জানানো হয়,  ওই অ্যাকাউন্ট ব্লক করে রাখা আছে। এদিকে দীর্ঘদিন হয়ে গেলেও টাকা না মেলায় অবশেষে অভিযোগকারিণী এবং তাঁর স্বামী গত ২০ জুন তারিখে জলপাইগুড়ি  কোতোয়ালি থানার পুলিশের দ্বারস্থ হন। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় তাঁরা গত ৪ জুলাই জলপাইগুড়ি সিজেএম আদালতের দারস্থ হন। আদালত এই ঘটনায় পুলিশকে তদন্ত করার নির্দেশ দেয় বলে জানান অভিযোগকারী।

এই ঘটনা নিয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, ‘কোতোয়ালি থানায় ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেলেই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।’ অন্যদিকে অভিযুক্ত তৃনমুল নেতা সঞ্জীব ঘোষ জানিয়েছেন, ‘আমি এই ঘটনার সাথে আমি কোনও ভাবে জড়িত নই৷ আমাকে ফাঁসানো হচ্ছে। আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ থাকলে এরা দেখাক। যারা এইভাবে আমাকে ফাঁসাতে পারে তারা আর যাই হোক আমার আত্মীয় নয়। আমি সব রকম তদন্তের সম্মুখীন হতে প্রস্তুত।’ এদিকে অপর অভিযুক্ত সোমনাথ বসু পলাতক বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে জানিয়েছেন যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। ‘এই বিষয়ে রাজনীতির কোনও রঙ নেই। আইন আইনের পথে চলবে’ বলে জানান তিনি।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভবনা, উত্তরে জারি লাল সতর্কতা!

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা