IFFM ২০২২-এর বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন কপিলদেব

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (The Indian Film Festival of Melbourne) ২০২২, স্বাভাবিকছন্দে ফেরার জন্যে প্রস্তুত। আগামী ১২-২০ আগস্ট অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান ভিক্টোরিয়ার রাজধানীতে। আর এবার এই ফ্যাস্টিভ্যালে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কিংবদন্তী ক্রিকেটর কপিল দেব (KAPIL DEV)। গতকাল অর্থাৎ শুক্রবার এই কথা জানিয়েছেন এই অনুষ্ঠানের আয়োজকরা।

গতবছরের শেষেই মুক্তি পেয়েছিল, রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ’83’ ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার কপিলদেবের ভারতীয় ক্রিকেট দলে অধিনায়ক হওয়ার যাত্রা কী রূপ ছিল, সেটাই ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে। এদিন একটি বিবৃতি জারি করে কপিলদেব বলেন, “এটি ভারতীয় সিনেমার উদযাপন করার জন্যে একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। আমি সত্যিই বিশ্বাস করি, খেলাধূলা এবং সিনেমা শুধুমাত্র ভারতীয়দের জন্য নয়, বিভিন্ন সম্প্রদায় এবং দেশগুলির জন্যেও। এই প্লাটফর্মই কয়েক দশক ধরে মানুষকে একত্রিত করে চলেছে৷” আয়োজকদের মতে, ফিল্ম প্রোগ্রামিং আগের চেয়ে অনেকটা বেশি বৈচিত্র্যময় হয়ে গিয়েছে। যেখানে মোট ২৩ টি ভাষায় ১০০ টিরও বেশি চলচ্চিত্র দেখানো হবে৷

এই অনুষ্ঠানে বেশ কয়েকজন ভারতীয় চলচ্চিত্র শিল্পীরাও থাকবেন৷ IFFM এর শেষ দুটি সংস্করণ কার্যত কোভিড-19 মহামারীর জন্যে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার এক উৎসব মূল মঞ্চে আয়োজিত হবে। এই অনুষ্ঠানের পরিচালক ভৌমিক ল্যাঞ্জ বলেছেন, “একটি উত্তেজনাপূর্ণ ভার্চুয়াল প্রোগ্রামিংয়ের পাশাপাশি এই বছর IFFM লাইভ অনুষ্ঠিত করার কথা জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। সঙ্গে একজন কিংবদন্তী ক্রিকেটার কপিলদেবকে সম্মানিত করতে পেরে খুব খুশি।” সঙ্গে তিনি জানালেন, চলতি বছর এই উৎসবে ভারত উপমহাদেশ ১০০ টিরও বেশি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, তার মধ্যে 83-আছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা