কালী পোস্টার বিতর্কে নির্মাতার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে এখন কালী পোস্টার বিতর্ক চরম পর্যায়ে। মা-কালীর মুখে সিগারেট, পোস্টার প্রকাশ্যে আসতেই ধুন্ধুমার। এই নিয়ে প্রতিদিন নতুন নতুন জটিলতার সৃষ্টি হচ্ছে। এমনকী তথ্যচিত্রের পোস্টারকে ঘিরে পরিচালক লীনা মানিমেকালাইয়ের বিরুদ্ধে জারি করা হয়েছে একাধিক অভিযোগ। এবার মধ্যপ্রদেশ পুলিশ ফিল্ম নির্মাতা লীনা মানিমেকালাইয়ের (Leena Manimekalai) বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার (lookout circular) জারি করল।

‘কালি’ ছবির পোস্টারে হিন্দু দেবীকে ধূমপান করা অবস্থায় দেখে গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে। এদিন জানা গিয়েছে, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Madhya pradesh home minister Narottam Mishra) হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য কানাডা-ভিত্তিক চলচ্চিত্র পরিচালক মানিমেকলাইয়ের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার জারি করার জন্য কেন্দ্রকে অনুরোধ করবেন। তিনি বৃহস্পতিবার একটি পোস্টে বলেছিলেন যে, ‘কালী’ পোস্টারটি দেবী কালীর ছবিকে কলঙ্কিত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা।

তিনি আরও বলেছেন যে, খুব শীঘ্রই মধ্যপ্রদেশ সরকার কানাডা ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা এবং ‘কালী’ পরিচালকের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার জারি করা হবে। ইতিমধ্যেই দিল্লি পুলিশ লীনার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে লীনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ২৯৫ ধারা অনুযায়ী একটি এফআইআর দায়ের করেছে।এছাড়াও, সোমবার ভারতীয় হাইকমিশন মিউজিয়ামে ‘আন্ডার দ্য টেন্ট’ প্রকল্পের অংশ হিসাবে প্রদর্শিত হিন্দু দেবতার অসম্মানজনক একটি চিত্র প্রত্যাহার করার জন্য কানাডিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল। সেই মিউজিয়াম ইতিমধ্যেই ছবি সরিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা