পুরুলিয়ায় কোভিড আক্রান্ত ৫৮ ডাক্তারি পড়ুয়া

এক সপ্তাহ এখনও হয়নি কোভিড আক্রান্ত হয়েছেন পুরুলিয়া মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল। এবার কোভিড আক্রান্ত হলেন ওই মেডিক্যাল কলেজের বহু পড়ুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সপ্তাহ এখনও হয়নি কোভিড আক্রান্ত হয়েছেন পুরুলিয়া মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল। এবার কোভিড আক্রান্ত হলেন ওই মেডিক্যাল কলেজের বহু পড়ুয়া। সূত্রের খবর, পুরুলিয়া মেডিক্যাল কলেজের ৫৮ জন ডাক্তারি পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন।

চলতি জুলাই মাসের  ২ তারিখে  কোভিড পজিটিভ হয়েছিলেন পুরুলিয়া মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল। পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল কলেজের ৫৮ জন ডাক্তারি পড়ুয়া কোভিড আক্রান্ত হয়েছেন। বহু সংখ্যক পড়ুয়া কোভিড পজিটিভ হওয়ায় সবাইকে আইসোলেশনে রাখা সম্ভব নয় বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে দ্বিতীয় বর্ষে পাঠরত পড়ুয়াদের হেস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। অন্যদিকে সামনেই ওই পড়ুয়াদের পরীক্ষা রয়েছে। যার ফলে হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ ঘিরে পড়ুয়ারা প্রবল বিপাকে পড়েছেন। ওই পরীক্ষাগুলি অনলাইনে নেওয়া হবে বলে কলেজের তরফে জানানো হয়েছে। তবে আক্রান্ত পড়ুয়াদের অবস্থা উদ্বেগজনক নয় বলে জানানো হয়েছে। ইতিমধ্যে কোভিড রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬২ বেডের একটি ওয়ার্ড তৈরি রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই পুরুলিয়ায় করোনা আক্রান্ত হন একের পর এক হাসপাতালের কর্তা। জেলার ৩ হাসপাতালের কর্তা কোভিড আক্রান্ত হয়েছেন। কোভিড পজিটিভ হন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার। পুরুলিয়া মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল ও পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ডেপুটি সুপারও কোভিড আক্রান্ত হয়েছেন। কোভিড পজিটিভ হয়েছেন, পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলা শাসকও। তার রেশ কাটতে কাটতে এবার ৫৮ জন ডাক্তারি পড়ুয়া করোনা আক্রান্ত হলেন।

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর