অসুস্থ নয় বিক্রম, ভুয়ো খবর থেকে বিরত থাকার অনুরোধ অভিনেতা-পুত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ নয় দক্ষিণী সুপারস্টার বিক্রম (Chiyaan Vikram)। কোনোরকম কোনও রোগে আক্রান্ত হননি তিনি। এটি সম্পূর্ণ ভুয়ো খবর। শুধু একটু বুকে ব্যথা হয়েছে তাঁর। হ্যাঁ, নায়ক পুত্র নিজেই এই কথা জানিয়েছেন আজ। গতকালই শোনা গিয়েছিল, বুকে মারাত্মক অস্বস্তির শিকার হয়ে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিক্রম। আর এই উড়ো খবর প্রকাশিত হয়, বিক্রমের আসন্ন ছবি ‘পোনিয়িন সেলভান’-এর টিজার লঞ্চের ঠিক কয়েক ঘণ্টা আগেই। যার কারণে এই অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি বিক্রম। আবার কোথাও কোথাও তো উঠে এসেছিল, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এইসব তথ্যই ভুল। গতকাল বিক্রমের এই অসুস্থতার খবরে ছয়লাপ হয়ে সংবাদমাধ্যম। আর এই তথ্য নায়কের পরিবার পর্যন্তও পৌঁছয়।

এই কথা শোনা মাত্রই তামিল সুপারস্টারের ছেলে ধ্রুব বিক্রম (Dhruv Vikram) তৎক্ষণাৎ ইনস্টাগ্রামে পৌঁছে বাবার স্বাস্থ্য সম্পর্কে সবাইকে আপডেট দেন। তিনি বলেন এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। ধ্রুব লিখেছেন, “প্রিয় অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা, বাবার হালকা বুকে ব্যথা হয়েছিল, যার কারণেই নায়কের চিকিৎসার ব্যবস্থা করা হয় হাসপাতালে। বাবার কোনো হার্ট অ্যাটাক হয়নি, এটি সম্পূর্ণ গুজব। এই গুজব শুনে আমরা ব্যাথিত। আমরা আপনাদের অনুরোধ করছি যে, আমাদের পরিবারকে প্রয়োজনীয় গোপনীয়তা বজায় রাখতে দিন। আমার বাবা এখন ভালো আছে। সম্ভবত তাঁকে একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আমরা আশা করি এই বিবৃতির পর এই মিথ্যা গুজব বন্ধ হবে।”

গতকালই মুক্তি পেয়েছে, বহু প্রতীক্ষিত দক্ষিণী ছবি ‘পোনিয়িন সেলভান’ এর টিজার। মণি রত্নমের পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন, বিক্রম, ঐশ্বর্য রাই বচ্চন, জয়ম রবি, ত্রিশা, শোভিতা ধুলিপালা, প্রকাশ রাজ এবং আরও অনেকে। চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটে এই ছবি তৈরি হয়েছে। ইতিমধ্যেই পুত্রবধূর আসন্ন এই ছবি নিয়ে অমিতাভ বচ্চনও উত্তেজিত। তিনি পরিবারের গর্ব হিসেবেও ঐশ্বর্যকে ব্যক্ত করেছেন এদিন। এই ছবি আগামী ৩০ সেপ্টেম্বর গোটা বিশ্বব্যাপী রিলিজ করবে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা