দেখে নিন, গর্ভাবস্থাতেও শ্যুটিং চালিয়ে গিয়েছেন যে সকল বলিউড অভিনেত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে অভিনেত্রী আলিয়া ভাটের প্রেগন্যান্সির খবর। তবে এই অবস্থায় কোনও রকম শ্যুটিং থেকে বিরতি নয়, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন নায়িকা। আসলে বলিউড অভিনেত্রীরা প্রতিনিয়ত বিভিন্ন সাহসিকতা জাহির করে পুরুষতান্ত্রিক সমাজে নতুন নতুন উদাহরন সৃষ্টি করছে। যদিও বলিউডে গর্ভাবস্থাতেও শ্যুটিং চালিয়ে গিয়েছেন একা আলিয়া নয়, এরকম বহু উদাহরণ আছে। রয়েছেন, করিনা কাপুর খান, অনুশকা শর্মা জুহি চাওলা, নেহা ধুপিয়া, শ্রীদেবী প্রমুখ। হ্যাঁ, আজ আলোচনা করবো বলিউডের এমন কয়েকজন মাম্মি অভিনেত্রীকে নিয়ে, যারা গর্ভবতী অবস্থাতেও নিজেদের পেশাগত জীবনকে বিরতি দেন নি। জেনে নিন, কারা গর্ভবতী অবস্থায় তাঁদের চলচ্চিত্রের শ্যুটিং চালিয়ে গিয়েছেন।

আলিয়া ভাট

আলিয়া কয়েক মাসের অন্তঃসত্ত্বা। আর এই অবস্থাতেই তিনি বিদেশে তাঁর হলিউড ডেবিউ চলচ্চিত্র ‘হার্ট অফ স্টোন’ শ্যুটিং সেরেছেন, যেখানে তাঁর সহ-অভিনেত্রী গাল গ্যাডট। সম্প্রতি, আলিয়ার এই ছবির শ্যুটিং সেটের কয়েকটি ছবি ফাঁস হয়েছে, যেখানে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট।

ডিম্পল কাপাডিয়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া ববির শ্যুটিংয়ের সময় গর্ভবতী ছিলেন। ডিম্পলের গর্ভে তখন প্রয়াত সুপারস্টার রাজেশ খান্না ও তাঁর প্রথম সন্তান টুইঙ্কেল খান্না ছিল।

জয়া বচ্চন

শোলে চলচ্চিত্রের সময় গর্ভবতী ছিলেন জয়া বচ্চন। জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন তখন তাঁদের প্রথম সন্তান প্রত্যাশা করছিলেন। এই কারণেই শোলে ছবিতে একজন বিধবার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি, যাতে তাঁর শাড়ীর নিচে বেবি বাম্প প্রকাশ্যে না আসে।

জুহি চাওলা

জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলা, যখন ঝংকার বিটস ছবির শ্যুটিং করছিলেন তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু সেই অবস্থাতেই জুহি শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন। তবে, গর্ভাবস্থার পরে হাত থেকে কয়েকটি চলচ্চিত্র হারিয়েছিলেন জুহি।

কাজল

‘We Are Family’ ছবির শ্যুটিংয়ের সময়ে, কাজল তাঁর দ্বিতীয় সন্তান যুগের প্রত্যাশা করছিলেন। তবে তাঁর এই ছবির শ্যুটিং চালাতে কোনোরকম অসুবিধা হয়নি। কারণ তিনি উই আর ফ্যামিলি চলচ্চিত্রে একজন গর্ভবতী মহিলার চরিত্রেই অভিনয় করেছিলেন। এই ছবিতে আরও অভিনয় করেছিলেন অর্জুন রামপাল, করিনা কাপুর খান।

করিনা কাপুর খান

আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছিল করিনার দ্বিতীয় গর্ভাবস্থা থাকাকালীন ছবি। এই সময় তাঁর পেটে জেহ ছিল। এমনকী তাঁর প্রথম সন্তান তৈমুর গর্ভবতী থাকাকালীনও ‘ভিরে দি ওয়েডিং’ ছবির শ্যুটিং শেষ করেন তিনি।

নেহা ধুপিয়া

ইয়ামি গৌতম অভিনীত ‘থার্ডস’ ছবিতে গর্ভবতী পুলিশের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সিনেমাতেও তাঁর গর্ভবতী মহিলার চরিত্র ছিল বলে কোনও অসুবিধা হয়নি।

শ্রীদেবী

শ্রীদেবী, অনিল কাপুর এবং উর্মিলা মাতুন্ডকর অভিনীত ক্লাসিক হিট চলচ্চিত্র ‘জুদাই’-এর শ্যুটিংয়ের সময়, শ্রীদেবী তাঁর প্রথম সন্তান গর্ভে ধারণ করেন। এই ছবিতে অভিনেত্রী তাঁর অংশগুলির শ্যুট করে কিছু সময়ের জন্য চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছিলেন।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা গর্ভবতী থাকাকালীন কয়েকটি পেশাগত প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। যদিও চলচ্চিত্র নয়, অনুষ্কা তাঁর গর্ভাবস্থায় কয়েকটি টিভিসি এবং ব্র্যান্ড অনুমোদনের শ্যুট করেছিলেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা