পুরুলিয়ায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় এক ছাত্রী-সহ মৃত ৪

দুটি পৃথক পথ দুর্ঘটনায় পুরুলিয়ায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়া-সহ চার জনের। দুই দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুটি পৃথক পথ দুর্ঘটনায় পুরুলিয়ায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়া-সহ চার জনের। দুই দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তিন জনের মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভভ দেখান স্থানীয় মানুষজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানা এলাকার ঝনকা মোড়ের কাছে সড়বড়ি-পাঞ্চেত রাস্তায় একটি পথ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে তিনজন একটি বাইকে চেপে যাচ্ছিলেন। সড়বড়ি থেকে বাড়ি ফিরছিলেন ওই তিন বাইকারোহী। সেই সময় পিছন থেকে একটি ট্রাক এসে তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম যথাক্রমে প্রকাশ বাউরি, বাহাদুর টুডু এবং অজয় ​​মুদি। প্রকাশ বাউরি এবং বাহাদুর টুডু দু’জনই পুরুলিয়ার বাইশাড্ডির বাসিন্দা। অন্য আরেকজন অজয় মুদি নিতুড়িয়া থানার কালিয়াসুতা গ্রামের বাসিন্দা বলে গিয়েছে। অন্যদিকে এই ঘটনার পর থেকে পলাতক ট্রাকের চালক ও খালাসি। স্থানীয়রা দেহগুলি রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পৌঁছয় স্থানীয় থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। ঘটনাস্থলে পৌঁছন রঘুনাথপুরের এসডিপিও অজয় গণপতি এবং অতিরিক্ত পুলিশ সুপার( সদর) পিনাকী দত্তও। চালক ও খালাসির খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা।

অন্যদিকে পৃথক আরেকটি পথ দুর্ঘটনায় শনিবার মৃত্যু হয়েছে একাদশ শ্রেণির এক ছাত্রীর। এদিন সকালে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে দুর্ঘটনায় প্রাণ হারায় ওই ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইকেলে চেপে ওই ছাত্রী পড়তে যাচ্ছিল সেই সময় রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের কাছে একটি চার চাকার গাড়ি বেপরোয়াভাবে তাঁকে ধাক্কা মারে। ধাক্কার জেরে প্রায় ৫০ মিটার দূরে ছিটকে পড়ে ওই ছাত্রী। তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর নাম, পিউ বাউরি। ১৬ বছর বয়স তার। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর