প্রতিবন্ধীদের তৈরি রেইনকোট এবার গায়ে চাপাবে মুম্বই পুলিশ, ফের নজির গড়লেন সোনু

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা সোনু সুদ। তবে এখন তাঁর আরেকটা পরিচয় মানুষই বানিয়ে দিয়েছে, সেটি হল গরীবের মসিহা। ২০২০ সাল থেকেই তাঁর একেকটি মানবিক কর্তব্য দেখে মুগ্ধ গোটা দেশবাসী। করোনার সময়ে তিনি যেভাবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়ে নজির সৃষ্টি করেছিলেন তাতে মুগ্ধ হয়েছেন গোটা দেশবাসী।এরপর থেকেই দেশের যেকোনো মানুষই তাঁর কাছে সাহায্য চাইতে এলে তিনি তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা হোক বা পড়াশুনার খরচ হোক সবটার সাহায্যই পৌঁছে দিচ্ছেন ওই ভক্তের বাড়ি পর্যন্ত।এমনকী এতে তিনি একটুও ক্লান্ত নয় বরং খুশি।

দিনের পর দিন তিনি একেকটা নজির তৈরি করে চলেছেন।বর্তমানে তিনি এমটিভি ‘রোডিজ জার্নি টু সাউথ আফ্রিকা’ শোতে করছেন। আর কিছুদিন আগেই অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ ছবি মুক্তি পেয়েছে।যেখানে সোনু সুদকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। যদিও এই ছবি বক্সঅফিসে তেমন সফল হয়নি। যাই হোক সে সব পরের কথা। সম্প্রতি, সোনু সুদ তাঁর সমাজসেবা কাজের জন্যে ফের সংবাদের শিরোনাম হলেন। বর্ষার জন্যে মুম্বই পুলিশকে ১০০০ টি রেইনকোট দান করলেন তিনি, চলতি সিজনের এমটিভি ‘রোডিজ’-এর দলকে নিয়ে।

এই প্রসঙ্গে সুদ বলেছেন, “আমাদের মুম্বই পুলিশের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা এবং আমরা তাঁদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই, যা মুম্বইয়ের সমস্ত বাসিন্দাদের নিরাপদ করে রাখছেন প্রতিনিয়ত। এমটিভি রোডিজের তরফ থেকে আমরা তাঁদের হাতে এক হাজার রেইনকোট তুলে দিয়ে পেরে ধন্য।” MTV দ্বারা প্রদত্ত এই রেইনকোটগুলি, যশলোক ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্বারা তৈরি করা হয়েছে। যেখানে কাজ করেন, বেকার যুবক, মহিলা, গ্রামীণ জনসংখ্যা এবং ভিন্নভাবে-অক্ষম ব্যক্তিরা। তাঁরাই এই রেইনকোট গুলি তৈরি করেছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা