‘চিঠি’ দেওয়ার বদলে ইলিশ রান্নায় মন দিলেন দেবচন্দ্রিমা

এবার সুদূর বীরভূমে ভিল ফুডের ঠাকুরমার সঙ্গে ভ্লগ বানালেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা। ভিলফুড মানেই বুঝতে পারছেন দেশি-বিদেশি নানান খাবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে বাংলার বিভিন্ন ব্লগারদের সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কটা বেশ অন্যরকমের হয়ে উঠেছে। বিভিন্ন সময় তাঁদের সঙ্গে নিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে বা ভ্লগ বানিয়ে তাঁরা আলোচনার শীর্ষে আসছেন। তা ছবির প্রমোশনই হোক বা অন্যান্য কোনও ভিডিও। অভিনয়ের পাশাপাশি ডেইলি ভ্লগ বানানোকেও একপ্রকার জীবনের অঙ্গ করে নিয়েছেন বাংলার বহু অভিনেতা অভিনেত্রী। টেলিভিশন দুনিয়া থেকে বড় পর্দা সর্বত্রই প্রায় ছবিটা এক।

 

View this post on Instagram

 

A post shared by Debchandrima❣️ (@debchandrima_official)

এবার সুদূর বীরভূমে ভিল ফুডের ঠাকুরমার সঙ্গে ভ্লগ বানালেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা। ভিলফুড মানেই বুঝতে পারছেন দেশি-বিদেশি নানান খাবার শুরু থেকে শেষ পর্যন্ত সুনিপুণভাবে যেখানে তুলে ধরা হয় সেই পেজ। আর তার অন্যতম মুখ হচ্ছেন পুষ্পারাণী দেবী এবং সঙ্গে থাকেন তাঁর বৌমা ও নাতিরা। সবাই মিলেই বানিয়ে ফেলেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নানান সুস্বাদু রান্না। বাড়ির বাগান থেকে শাকসবজি তুলে বাড়ির পুকুর থেকে মাছ ধরে তারা বিভিন্ন রান্না করে দর্শকের সামনে তুলে ধরেন।

এবার তাদের সঙ্গে জুটি বাঁধলেন দেবচন্দ্রিমা টেলিভিশন দুনিয়ার ‘চিঠি’ ইতিমধ্যেই সেই ভ্লগ বানানোর বেশ কিছু ঝলক তাঁর ইনস্টাগ্রাম টাইমলাইনে রিল বানিয়ে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ভিল ফুডের ঠাকুরমা পুষ্পরানি দেবী এবং তাঁর ছেলের বউয়ের সঙ্গে দেবচন্দ্রিমা বেরিয়েছে বাগানে সবজি তুলতে। শুধু তাই নয় হাতে করে গোটা একটা ইলিশ মাছ নিয়েও কিন্তু রান্নাঘরে গিয়েছে সে। এরপর মাটির রান্নাঘরে বিভিন্ন বাটা মশলা দিয়ে বানানো হচ্ছে ইলিশ মাছ যা কাঠের পিঁড়িতে বসে মন দিয়ে দেখছেন দেবচন্দ্রিমা।

তবে ভ্লগ বানানোর পাশাপাশি রান্না করতে কতটা জানে সে নিজে তা যদিও জানা যায়নি। সবশেষে কলাপাতায় পাত পেড়ে খেয়েছেন সকলে। সেখানেই দেখা যাচ্ছে চর্ব্য চোষ্য ভোজ সারছেন তাঁরা সকলে। দেবচন্দ্রিমাও ডায়েট ভুলে মজে গিয়েছেন সেই সুস্বাদু বাঙালি রান্নায়। এর আগে ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারির প্রচারে ঠাম্মার কাছে গিয়েছিলেন দীপান্বিতা। তবে এবার আর ধারাবাহিকের প্রচার নয় বরং নিজের ভ্লগ বানাতে কলকাতা থেকে বীরভূমে পৌঁছে গেলেন  দেবচন্দ্রিমা।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২