চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দমকল নিয়োগ মামলায় বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

নিজস্ব প্রতিনিধি: দমকলে (FIRE BRIGADE) নিয়োগ নিয়েও শুরু হয়েছে মামলা। এই মামলা দমকল বিভাগে অপারেটর নিয়োগ নিয়ে। এই মামলাতেই দেওয়া হয়েছিল নিয়োগে স্থগিতাদেশ। সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ল আরও। স্থগিতাদেশে মেয়াদ বাড়ানো হয়েছে আরও ১৫ দিন। পরের শুনানি আগামী সোমবার।

আজ, সোমবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি শম্পা দত্তপালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন) নির্দিষ্ট সময়ে হলফনামা জমা দিতে না পারার জন্যই বাড়ানো হয়েছে স্থগিতাদেশের মেয়াদ। উল্লেখ্য, ১৫০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পিএসসি (PSC)। এই নিয়োগের লিখিত পরীক্ষা হয় ২০১৮ সালে। তারপরে হয় মৌখিক পরীক্ষা। নিয়োগে বেনিয়ম হয়েছে বলে কয়েকজন চাকুরিপ্রার্থী মামলা করেছিলেন। মামলা করা হয়েছিল রাজ্য ট্রাইব্যুনালে। পরে এই মামলা আসে হাইকোর্টে। অভিযোগ ছিল, জেনারেল প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য তাঁদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল রিজার্ভেশন তালিকায়। আরও অভিযোগ, ভুল ছিল কয়েকটি প্রশ্নে। তার সমাধান করা হয়নি। অভিযোগ, বেশ কয়েকজন চাকুরিপ্রার্থী লিখিত পরীক্ষায় পেয়েছেন একই নম্বর। নিজেদের পছন্দের প্রার্থীকে মৌখিক পরীক্ষায় দেওয়া হয়েছে বেশি নম্বর।

সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজ্য। মামলাকারীদের আইনজীবী সুবীর সান্যাল। পিএসসি’র আইনজীবী প্রদীপ রায়। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার, ১৮ জুলাই। উল্লেখ্য, গত ৪ জুলাই এই মামলাতেই আদালত দিয়েছিল ১৫০০ পদে নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। ২০১৮ সালে অগ্নিনির্বাপণ বিভাগে দেড় হাজার ফায়ার অপারেটর(Fire Operator) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। তার জন্য ২০১৯ সালে হয়েছিল পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই উঠতে শুরু করেছিল অস্বচ্ছতার অভিযোগ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের কাজে গেছে বাস আসানসোলে অটো ও টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

মমতার ভবানীপুর সহ ১২৯ কেন্দ্রে ‘লাল সতর্কতা’, তালিকায় কোন-কোন আসন?

বুথে যাওয়ার বাস না থাকায় ভোট কর্মীদের তুমুল বিক্ষোভ সিউড়ি DCRC’তে

বাংলায় দ্বিতীয় দফার ভোটে ১০২ বিজেপি প্রার্থীর নামে ফৌজদারি মামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ