সলমনকে প্রকাশে ক্ষমা চাওয়ার নির্দেশ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর

আদালতের রায় সলমনের জন্য শেষ রায় নয়। তার জন্য অন্য কিছু অপেক্ষা করছে যা তিনি করে দেখাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভাইজানের উপর থেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর ক্ষোভ যেন যাচ্ছেই না। ১০ জুলাই দিল্লি পুলিশের তরফে জানানো হয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার দল কখনোই সলমন খানকে ক্ষমা করবে না বলে দাবি করেছে। পুলিশের তরফে আরও জানানো হয় এই বিষয় নিয়ে বিষ্ণোই ভাবনা চিন্তা করবেন যদি ‘দাবাং’ খ্যাত অভিনেতা প্রকাশ্যে তার কাছে ক্ষমা চান। বলে রাখা ভালো সলমনকে মৃত্যুর হুমকি সহ চিঠি পাঠানোর পর তার আইনজীবী হস্তিমাল সারস্বত এই একই ধরনের চিঠি পান যাতে তাঁকেও মৃত্যুর হুমকি দেওয়া হয়। সেখানে বলা হয় একই রকম ভাবে যে হস্তিমাল এবং তার পরিবার পঞ্জাবী গায়ক সিধু  মুসেওয়ালার মতোই পরিণতির শিকার হবে। আমরা কাউকেই ছাড়বো না এমনকি তোমার পরিবারের লোকদেরও নয়। খুব শিগগিরই তোমরাও মুসেওয়ালার মত দিন দেখবে”।

উল্লেখ্য এই ঘটনার বেশ কিছুদিন আগে বিষ্ণোই এবং তার দল একই রকম চিঠি পাঠিয়েছিল সলমনের পরিবারে। যার ফলে গ্যালাক্সিতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। শুধু তাই নয় এ বছর ইদে গ্যালাক্সির বারান্দা থেকেও সলমন তাঁর ভক্তদের দেখা দেননি। বছরের এদিনটা কোনও ভক্তকে নিরাশ করেন না ভাইজান। কিন্তু এই বছর এই ব্যাপারটা ছিল একেবারে অন্যরকম। বিষ্ণোই এর লাগাতার হুমকির জেরে এ বছর ইদে এই অভ্যাসে বরাবরের এই অভ্যাসের ছেদ টেনেছেন তিনি। সংবাদ সূত্র মারফত জানা যাচ্ছে গ্যালাক্সির চার ধারে প্রায় ১৫টি সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই বসানো হয়েছে এবং তার আশেপাশের এলাকাতেও বসানো হয়েছে। শুধু তাই নয় স্পেশাল ফোর্স নিয়ে শুটিং এর সেটেও যাচ্ছেন ভাইজান। 

কিন্তু বিষ্ণোয়ের রোষের মুখে বারবার কেন পড়ছেন ভাইজান? কী কারণ ? এ প্রসঙ্গে অনেকেই জানেন কৃষ্ণসার মৃগ হত্যার পর থেকে লরেন্স বিষ্ণই এর রোষ ভাইজানের ওপর পড়েছে। কারণ তাদের কাছে এই প্রাণী ভগবানের সমান। তাই সেই সময় থেকে রীতিমতো ক্ষিপ্ত লরেন্স এবং তার দলবল। আর তাই তার দাবি আদালতের রায় সলমনের জন্য শেষ রায় নয়। তার জন্য অন্য কিছু অপেক্ষা করছে যা তিনি করে দেখাবেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা