আলিয়ার পর কী এবার অন্তঃসত্ত্বা ক্যাট? জোরালো হচ্ছে জল্পনা

ক্যাটরিনার প্রেগন্যান্সি নিয়েও কিন্তু দানা বাঁধছে জল্পনা। অন্তত এমনটাই শোনা যাচ্ছে। তাহলে কী আলিয়ার সঙ্গে একই তালিকায় নাম লেখাতে চলেছেন নাকি ভিকি ঘরনী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জুন মাসে মা হতে চলার কথা জানিয়েছিলেন আলিয়া ও রণবীর। কাপুর ঘরনীর এহেন খুশির খবরে মেতে উঠেছিলেন তাঁর ভক্তকুল। অনেকেই আবার ভ্রু কুঁচকেছেন ২৯ বছর বয়সী অভিনেত্রীর মা হতে চলার খবরে। তাঁর প্রেগন্যান্সির খবর নিয়ে সরগরম বি-টাউন। আর হবে নাই বা কেন? এই অবস্থাতেও যেভাবে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন আলিয়া তা সত্যিই প্রশংসনীয়। তবে এবার আলিয়ার সঙ্গে একই তালিকায় নাম লেখাতে চলেছেন নাকি ভিকি ঘরনী? অন্তত এমনটাই শোনা যাচ্ছে। ক্যাটরিনার প্রেগন্যান্সি নিয়েও কিন্তু দানা বাঁধছে জল্পনা। 

কেন এমন ধারণা করছেন সকলে? তাহলে বলে রাখা ভালো অনেক দিন ধরেই প্রকাশ্যে আসছেন না ক্যাট। তাঁর আগামী ছবি ‘ফোন ভূত’। এই ছবি নিয়ে ইন্সটাগ্রামে পোস্টও করেছেন অভিনেত্রী কিন্তু সেভাবে আর পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিচ্ছেন না তিনি। যাননি করণ জোহরের জন্মদিনের পার্টিতেও।  অভিনেতা স্বামী ভিকির আগামী ছবি ‘ভূত পুলিশ’ নিয়ে ইন্সটায় পোস্ট করেছেন ক্যাট। কিন্তু তাঁর দেখা কোনও ভাবেই মিলছে না। আর এই নিয়েই দানা বেঁধেছে সন্দেহ। তাঁর ফ্যানেদের অনুমান আলিয়ার মতো ক্যাটও প্রেগন্যান্ট আর তাই তিনি দেখা দিইছেন না। অনেকে আবার বলেছেন যে নিজের জন্মদিন ১৬ জুলাইতে নিজের প্রেগন্যান্সি নিয়ে জানাবেন অভিনেত্রী। 

কাজের দিক দিয়ে ক্যাটরিনার হাতে এখন রয়েছে ‘ফোন ভূত’ ছবিটি। ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে দেখা যাবে তাঁকে। এই ছবির ঘোষণা হয়েছিল অতিমারির মধ্যেই। গত ৭ অক্টোবর শেষ হয় ছবির শুটিং। এরপর ফারহান আখতারের ‘জি লে যারা’ ছবিতেও দেখা যাবে তাঁকে। প্রিয়ঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের সঙ্গে এই ছবিতে কাজ কবেন ক্যাট। কাকতালীয়ভাবে এই তিন অভিনেত্রীর মধ্যে প্রথম জন বছরের শুরুতেই মা হয়েছেন। আর একজন সদ্য মা হওয়ার সুখবর দিয়েছেন অন্যদিকে ক্যাটের মা হওয়া নিয়েও দানা বাঁধছে জল্পনা। কাজেই সেই খবর সত্যি হলে যেন এক কাককাতলীয় মিল হবে এই তিনজনের মধ্যে। 

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!