মুখ্যমন্ত্রীকে ঠাণ্ডা চা, তুচ্ছ অপরাধে শাস্তির মুখে সরকারি আধিকারিক

গতকাল সোমবার পুর ভোটের প্রচারে রেওয়া যাওয়ার পথে খাজুরাহো বিমানবন্দরে যাত্রা বিরতি নিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা! আর সেই ভাগ্যবিধাতাকেই না কি ঠাণ্ডা চায়ে আপ্যায়ন! আর ওই সামান্য অপরাধের কারণেই শাস্তির মুখে পড়েছেন মধ্যপ্রদেশের এক সরকারি আধিকারিক। প্রভুকে তুষ্ট করতে ইতিমধ্যেই ওই সামান্য অপরাধে অপরাধী সরকারি আধিকারিককে শোকজ করেছেন মধ্যপ্রদেশের রাজনগরের (Rajnagar) মহকুমা শাসক (এসডিএম) ডিপি দ্বিবেদী। ওই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটা নাগরিকরা। অনেকেই ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, দেশে কী ফের রাজা-মহারাজের যুগের সূচনা হল?

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গতকাল সোমবার পুর ভোটের প্রচারে রেওয়া (Rewa) যাওয়ার পথে খাজুরাহো বিমানবন্দরে (Khajurao Airport) যাত্রা বিরতি নিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী (Madhya Pradesh Chief Minister) শিবরাজ সিং চৌহান (Shibraj Singh Chouhan)। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে (VIP Lounge) মুখ্যমন্ত্রী ও তাঁর সঙ্গীদের আপ্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল জুনিয়র সাপ্লাই অফিসার রাকেশ কানাউয়াকে। কিন্তু মুখ্যমন্ত্রী ও তাঁর সঙ্গীদের যে চা দেওয়া হয়েছিল তা নাকি ছিল ঠাণ্ডা এবং নিম্নমানের। ওই চায়ে চুমুক দিয়ে মেজাজ বিগড়ে গিয়েছিল শিবরাজ সিং চৌহানের। পদস্থ আধিকারিকদের কাছে ক্ষোভও প্রকাশ করেছিলেন।

ব্যাস আর যায় কোথায়? প্রভু অসন্তুষ্ট হলে তো আর রক্ষা থাকে না। তাই প্রভুকে ঠাণ্ডা চা দেওয়ার অপরাধে মুখ্যমন্ত্রীকে (Chief Minister)  আপ্যায়নের দায়িত্বে থাকা জুনিয়র সাপ্লাই অফিসার (Junior Supply Officer) রাকেশ কানাউয়াকে সবক শেখাতে আসরে নামেন রাজনগরের মহকুমা শাসক ডিপি দ্বিবেদী (D P Dwibedi)। কেন মুখ্যমন্ত্রীকে নিম্নমানের চা দেওয়া হল, তার কারণ দর্শানোর জন্য রাকেশ কানাউয়াকে (Rakesh Kanauha) সঙ্গে সঙ্গেই শোকজ করেন তিনি। এমনকী জবাব দেওয়ার জন্য তিনদিনের সময়সীমা বেঁধে দেন। উপযুক্ত জবাব দিতে না পারলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে।  

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন