‘লোকেরা শুধু আমার শরীর দেখে, অভিনয় দেখে না’, ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মল্লিকা শেরওয়াত

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপিকা পাড়ুকোন, এষা গুপ্তা, অনুষ্কা শর্মা এরা তো অনেক পরে এসেছে, এক সময়ে বলিউডে বোল্ড দৃশ্যের জন্যে একমাত্র সাহসী কন্যা হিসেবে অভিহিত ছিলেন অভিনেত্রী মল্লিকা শেরওয়াত (Mallika Sherawat)। পোশাকের দিক দিয়েই হোক বা সিনেমায় হট দৃশ্য সৃষ্টি করতেই হোক, সবদিক দিয়েই একেবারে সাবলীল ছিলেন অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। জনপ্রিয় অভিনেতা ইমরান হাসমীরের সঙ্গে তাঁর একেকটি সাহসী দৃশ্যের প্রত্যাবর্তন সবটাই সেই যুগে একেবারে দর্শকদের ঘাম ছুটিয়ে দেওয়ার জন্যে যথেষ্ট ছিল। যাই হোক, মল্লিকা ও ইমরান হাসমীরের ‘মার্ডার’ ছবিটির কথা নিশ্চয়ই মনে আছে সবার। যেখানে তাঁদের একেকটা হাড় কাঁপানো রোমান্সের দৃশ্যে মানুষের হৃদয়ে তোলপাড় তোলার জন্যে যথেষ্ট ছিল। যাই হোক, বর্তমানে মল্লিকাকে তেমন বড় পর্দায় না দেখা গেলেও, সম্প্রতি তাঁর একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

যে কারণে তিনি ফের চর্চায় উঠে এসেছেন। সম্প্রতি, মল্লিকা শেরাওয়াত বলেছেন যে, ইন্ডাস্ট্রির একাংশের কাছে তিনি সর্বদা তাঁর ফিগার এবং গ্ল্যামারের জন্যে চর্চিত হন। কিন্তু তাঁর অভিনয় নিয়ে চর্চা শোনেন নি তিনি কখনো। এদিন মল্লিকা ২০০৪ সালে তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি মার্ডারের সঙ্গে, দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘গেহরাইয়ান’ তুলনা টেনেছেন। এই ছবিতে অভিনয় করেছিলেন, দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে এবং নাসিরুদ্দিন শাহ। এই ছবিতে সিদ্ধান্তের সঙ্গে দীপিকার গভীর চুম্বন এখনও মানুষের মনে জীবন্ত।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মল্লিকা নতুন যুগের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে পরিবর্তন এসেছে সে সম্পর্কে বিস্ফোরক কিছু তথ্য জানিয়েছেন, “আগেকার দিনের নায়িকাদের কপালে সতী-সাবিত্রীর চরিত্র লেখা ছিল। কিন্তু এখন ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই পরিবর্তন হয়েছে, এখনকার দিনে নায়িকারা তাঁদের শরীর নিয়ে বেশি আত্মবিশ্বাসী। আমি যখন ছবি করি, লোকেরা তখন আমার অভিনয় নয়। চুম্বন এবং বিকিনি দৃশ্য নিয়ে মাথা গলান বেশি। এছাড়া গেহরাইয়ান (Gehraiyaan) ছবিতে দীপিকা পাড়ুকোন যা করেছিলেন, তা আমি ১৫ বছর আগেই করে দিয়েছিলাম, কিন্তু মানুষ তখন খুব সংকীর্ণ মনের ছিল। সুতরাং বুঝতেই পারছেন, প্রতিনিয়ত ইন্ডাস্ট্রি এবং মিডিয়ার একটি অংশ আমাকে মানসিকভাবে নির্যাতন করেছে। লোকেরা কেবল আমার শরীর এবং গ্ল্যামার নিয়ে কথা বলেছিল, আমার অভিনয় নয়। আমি দশ অবতার, প্যায়ার কে সাইড এফেক্টস এবং ওয়েলকাম-এর মতো একাধিক ছবিতে কাজ করেছি কিন্তু কেউ আমার অভিনয় নিয়ে কোনও কথাই বলেনি।” সেই যুগে অনুরাগ বসু পরিচালিত মার্ডারে, ইমরান হাশমির বিপরীতে মল্লিকার বাষ্পময় দৃশ্যগুলি এখনও ব্যাপকভাবে আলোচিত।

মল্লিকার পরবর্তী ছবি, আরকে/আরকে মুক্তির জন্য অপেক্ষায় রয়েছে। রজত কাপুরের লেখা ও পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করেছেন কুব্রা সাইত, রণবীর শোরে, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূর রাই, অভিজিৎ দেশপান্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর এবং বৈশালী মালহারা। এই ছবিটি ইতিমধ্যেই সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ফ্লোরেন্সের রিভার টু রিভার উৎসব, বুচেন ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, অস্টিন ফিল্ম ফেস্টিভ্যাল এবং পুনে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। এখন ভারতে মুক্তি পেতে অপেক্ষায় রয়েছে, আগামী ২২ জুলাই এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ