শুরু হচ্ছে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৪’, এবার পুরস্কার থাকবে দ্বিগুণ

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই শুরু হতে চলেছে, দেশের অন্যতম ক্যুইজ রিয়্যালিটি শো ‘কউন বানেগা ক্রোড়পতি’। যেই শো সঞ্চালনা করেন দেশের সবথেকে বড় সুপারস্টার বলিউডের শেহনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। অনেকদিন ধরেই বলিউড টেলিপাড়ায় গুঞ্জন চলছিল যে, শীঘ্রই শুরু হতে চলেছে এই শো। কিন্তু তাতেও টালমাটাল ব্যাপার কাজ করছিল। কারণ কারও কারও ধারণা ছিল এই শো আর শুরু হবে না কোনও দিনও, আবার কেউ কেউ ভেবেছিলেন খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই শো। তবে এবার আর গুঞ্জন নয়। সত্যি সত্যিই শুরু হতে চলেছে ‘Kaun Banega Crorepati’ র ১৪ তম মরসুম। আর এবারেও হোস্ট করবেন অভিনেতা অমিতাভ বচ্চন। এদিন সুপারস্টার নিজেই তাঁর টুইটার অফিসিয়াল ব্লগে ঘোষণা করেছেন যে, ইতিমধ্যেই নতুন মরসুমের কাজ শুরু হয়ে গিয়েছে এই শোয়ের। সঙ্গে তিনি জুড়েছেন মুম্বইয়ের শ্যুটিং সেট থেকে নিজের কিছু ছবি।নায়ক লিখেছেন, “প্রতিশ্রুতি মতো ফিরে আসছি।’

তবে আজ নয়, প্রথম মরসুম থেকেই এই শোয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অমিতাভ বচ্চন। ২০০০ সাল থেকে প্রথম শুরু হয়েছিল এই শো, আর প্রথম থেকেই এই শোয়ের হোস্ট হিসেবে রয়েছেন শেহনশাহ। শুধুমাত্র ২০০৭ সালের এই শোয়ের তৃতীয় সিজনে ছিলেন না অমিতাভ বচ্চন, তখন ওই সিজন হোস্ট করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এদিন বচ্চন নিজেই লিখেছেন যে, এই শোয়ের মক রিহার্সালের সঙ্গে শোটির শুরুর প্রস্তুতি শুরু করেছেন তিনি। তিনি লিখেছেন, “মক রিহার্সাল গুলি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তাই এই শোয়ের সমস্ত নির্মাতাদের দায়িত্ব ও কর্তব্য দেখে আমি অভিভূত। আমার কাছে তাঁদের জন্যে শুধু প্রশংসা ছাড়া আর কিছুই নেই… এবং আমি আশা করি সব ঠিক হয়ে যাবে… হে প্রিয়… আমি মনে করি জীবনের প্রতিদিনই আমার কাছে একটি চ্যালেঞ্জিং বিষয়…!”

কৌন বানেগা ক্রোড়পতির ১৪ তম সিজন খুব শীঘ্রই সনি টিভিতে সম্প্রচারিত হতে চলেছে। এছাড়াও সম্প্রতি ঘোষণা করা হয়েছে, ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ তম বছর উপলক্ষ্যে এই শোয়ের পুরস্কারের পরিমাণও বাড়িয়ে ৭.৫ কোটি টাকা করা হবে। কাজের ফ্রন্টে, অমিতাভ বচ্চনকে খুব শীঘ্রই, রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত তাঁদের আসন্ন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র – পার্ট 1: শিবা’-তে দেখা যাবে। এছাড়াও সুপারস্টারকে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাগ অশ্বিনের প্রজেক্ট কে এবং দ্য ইন্টার্নের হিন্দি রিমেক দেখা যাবে।

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী