‘বউ হয়ে যাও, মাসে মাসে পাবে ২৫ লাখ’, বিস্ফোরক নীতু চন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী নীতু চন্দ্র বর্তমানে সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। সৌজন্য তাঁর একটি মন্তব্য। হ্যাঁ, সম্প্রতি একটি চমকপ্রদ দাবি করার জন্যে সংবাদের শিরোনাম হয়েছেন অভিনেত্রী। তাঁকে নাকি এক ব্যবসায়ী জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, একেবারে ভিন্নভাবে। এই পদ্ধতিতে কেউ কাউকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেয়, সেটা আপনি কখনও দেখেছেন কী? ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না তাইতো? অভিনেত্রী নীতু চন্দ্র সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তাঁর সঙ্গে হওয়া একটি ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন। জানিয়েছেন, একজন ব্যবসায়ী নাকি তাঁকে তাঁর বেতনভোগী স্ত্রী হতে বলেছিলেন। এমনকী ওই ব্যক্তি নাকি অভিনেত্রীকে প্রতি মাসে ২৫ লাখ টাকা করে দিতেও রাজি ছিলেন।

শুধু তাই নয়, এদিন নীতু চন্দ্র তাঁর অভিনয় জীবন নিয়েও আক্ষেপ করে বলেছেন, ১৩ জন জাতীয় পুরস্কার বিজয়ীর সঙ্গে কাজ করা সত্ত্বেও তাঁর কাছে টাকা বা কাজ কোনোটাই নেই। পাশাপাশি এদিন তিনি একটি অডিশনের কথাও স্মরণ করে জানালেন, একসময় একজন কাস্টিং ডিরেক্টর তাঁকে এক ঘন্টা অপেক্ষা করিয়ে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। এদিন তিনি বলিউড সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন, আমার গল্প একজন সফল অভিনেতার ব্যর্থতার গল্প। ১৩ জাতীয় পুরস্কার বিজয়ীর সঙ্গে কাজ করা এবং বড় বড় ছবিতে কাজ করেও আমার আজ কাজ নেই। এমনকী আমাকে একজন বড় ব্যবসায়ী বলেছিলেন যে, তিনি আমাকে প্রতি মাসে ২৫ লাখ টাকা করে দেবেন। বিনিময়ে আমাকে তাঁর বেতনভোগী স্ত্রী হতে হবে। আমার কাছে টাকাও নেই, কাজও নেই। আমি চিন্তিত, এত কিছু করার পরেও আমি এখন অবাঞ্ছিত।”

কাজ করেছেন একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবিতে। সমালোচক তথা দর্শকমহলে প্রশংসিত খুবই তাঁর অভিনয়। তবুও আজ তাঁর স্বপ্ন অধরা। ২০০৫ সালে ‘গরম মশলা’ ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি নীতুর। এর পর ‘ট্র্যাফিক সিগন্যাল’, ‘ওয়ান টু থ্রি’, ‘ওয়ে লাকি লাকি ওয়ে’র মতো একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। এছাড়া হলিউডেও অভিনয় করেছেন নীতু। ছবির নাম ‘নেভার ব্যাক ডাউন: রিভোল্ট’। আরও দু’টি প্রোজেক্ট রয়েছে তাঁর হাতে।যা এখনও ঘোষণা করা হয়নি।

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী