রাতের অন্ধকারে কবর থেকে চুরি ৭ কঙ্কাল, এলাকায় আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি : রাতের অন্ধকারে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটল বাংলাদেশের রাণীশংকৈল উপজেলার রসুনপুর গ্রাম থেকে। এক রাতেই ৭ টি কবর খুঁড়ে একসঙ্গে ৭ কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (২১ অক্টোবর)গভীর রাতে এই  কঙ্কালচুরির ঘটনা ঘটে। চোরেরা একা নয়, সংঘবদ্ধ হয়ে এই চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। এই নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই নিয়ে স্থানীয়রা জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে স্থানীয় লোকজন ওই কবরস্থানের কাছে গরু-ছাগলকে ঘাস খাওয়াতে গেলে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। এই ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা থানায় গিয়ে পুলিশে খবর দেয়। পাশাপাশি নিজেদের মৃত স্বজনের দেহ তাদের নিজ নিজ কবরে সুরক্ষিত আছে কি না তা চিহ্নিত করে দেখে তাঁরা। সেখানে তাঁরা দেখে কবরগুলি প্রত্যেকটা খোঁড়া হয়েছে, সেখানে মৃতদেহ ছিল না।

তদন্তে নেমেছে রাণীশংকৈল থানার পুলিশ। পুলিশের অনুমান চোরেরা সংঘবদ্ধ হয়ে চুরির ঘটনা ঘটিয়েছে। এই নিয়ে রাণীশংকৈল থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছে, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা