হাসিনার পতনের ৪০ দিন পূর্তি উপলক্ষে গরু জবাই দিলেন অভিনেত্রী বাঁধন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছাত্রজীবনে জড়িত ছিলেন জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। কট্টর মৌলবাদী এবং মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবেই পরিচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত জুলাই মাসে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদের পরিকল্পনা নিয়ে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নেমেছিলেন। এমনকি ওই আন্দোলনে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের করাচি থেকে আসা ডিপ অ্যাসেটদের নিজের মিরপুরের বাড়িতেও আশ্রয় দেওয়ার প্রমাণ মিলেছে। এবার শেখ হাসিনার পতনের ৪০ দিন উপলক্ষে গরু কোরবানি দিয়ে ‘চল্লিশা’ পালন করলেন বিতর্কিত অভিনেত্রী। আর বাঁধনের এমন কাণ্ড দেখে অনেক নেটা নাগরিকই কটাক্ষ করে বলেছেন, ‘আপনি যে ইসলামী ছাত্র শিবিরের মতাদর্শে বিশ্বাসী, তা নতুন করে আর প্রমাণ করতে হবে না আপা।’

গত ৫ অগস্ট পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতাচ্যূত হতে হয়েছিল বাংলাদেশের ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ওই দিন দুপুরেই প্রাণ বাঁচাতে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন মুজিব কন্যা। আর আওয়ামী লীগ সভানেত্রীর ক্ষমতাচ্যূত হওয়ার ৪০ দিন পূর্ণ হয়েছিল রবিবার। সেই উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুরে গরু জবাই করে ‘চল্লিশা’ উদযাপন করেন অভিনেত্রী বাঁধন। মুসলিম রীতি অনুযায়ী মূলত মৃত ব্যক্তিদের স্মরণেই ৪০ দিনের মাথায় আয়োজন করা হয় ‘চল্লিশা’। শেখ হাসিনার ক্ষমতাচ্যূতিকে কার্যত তাঁর ‘মৃত্যু’ হিসাবেই ধরে নিয়েছেন অভিনেত্রী বাঁধন।

ঢাকার মিরপুরের সাড়ে ১১ নম্বরের বাসিন্দা ‘বেগম মরিয়ম’ খ্যাত অভিনেত্রী। নিজের বাড়ির খানিকটা দূরে মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে শেখ হাসিনার চল্লিশার আয়োজন করেছিলেন বাঁধন। গরু জবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচিত মুখ মোহাম্মদ নাহী, মাসুদুর রহমান, ফারদিন হাসানসহ জামায়াত ইসলামী নেতারা। সেজেগুজে হাসিমুখে সংবাদমাধ্যমকে ছবির পোজও দিয়েছেন বাঁধন ও সঙ্গীরা।মিরপুরের পাশাপাশি এদিন কুষ্ঠিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়েও হাসিনার পতনের চল্লিশ দিন পূর্তি উপলক্ষে চল্লিশা পালন করা হয়। গরু জবাই করে সেই মাংস দিয়ে রান্না করা হয় বিরিয়ানি। নৈশভোজে সেই বিরিয়ানি খেয়েই চল্লিশা উদযাপন করেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থক নেতা-কর্মীরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা