আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আওয়ামী লীগের সব পদ থেকে সরিয়ে দেওয়া হল হিন্দু সাংসদকে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে সোমবার বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সাংসদ পঙ্কজ দেবনাথকে (Pankaj Debnath) আওয়ামী লীগের (Awami League) সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর শাসকদলের শীর্ষ নেতৃত্বের ওই সিদ্ধান্ত নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া নিয়ে সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি অপসারিত সাংসদ (MP)।

দলীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হিজলা ও মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগের অভ্যন্তরীণ গোলমাল চলছে। একদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তথা পুর মেয়র কামাল খান অন্দিকে স্থানীয় সাংসদ পঙ্কজ দেবনাথ। গত ২৮ অগস্ট দলীয় কোন্দল তুঙ্গে পৌঁছয়। হাসপাতালে ঢুকে প্রতিপক্ষ শিবিরের যুব ও ছাত্র নেতাদের মারধর করার অভিযোগ ওঠে সাংসদের অনুগামীদের বিরুদ্ধে। ওই সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর জখম হন। তাদের উন্নত  চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

ওই ঘটনার কথা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গোচরে আসে। আর তার পরেই সাংসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। এদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া (Biplab Barua) বরিশাল জেলার সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার ইউনুসকে চিঠি দিয়ে পঙ্কজ দেবনাথকে সমস্ত দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানান। চিঠিটিতে বলা হয়েছে, ‘সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ অন্যান্য পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ।’  

 

 

Published by:

Share Link:

More Releted News:

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ