ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দুদের ব্যাপক ক্ষোভের মুখে পড়ে পালালেন জামায়েতের আমীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। বিএনপি ও জামায়েত ইসলামীর সন্ত্রাসীরা সেনাবাহিনীর ইন্ধনে শুরু করে দিয়েছে হিন্দুদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান  লুট করার মারধরের কাজ। ভাঙচুর চলছে মন্দির-উপাসনালয়। বৃহস্পতিবার ওই কুকর্মের হোতাদের নাটের গুরু তথা জামায়েত ইসলামীর আমির শফিকুর রহমান আচমকাই হিন্দুপ্রেমী সাজতে হাজির হয়েছিলেন ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে। আর মন্দিরে যাওয়ার পরে হিন্দুদের ব্যাপক বিক্ষোভের মুখে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেলেন বাংলাদেশে তালিবান শাসনের স্বপ্ন দেখা তথা হিন্দু নিধন যজ্ঞের পুরোধা।

গত সোমবার থেকেই গোটা দেশজুড়ে হিন্দুদের উপরে নির্যাতন চালাতে শুরু করেছে জামায়েত ইসলামী-সহ মুসলিম মৌলবাদী দলগুলি। বিভিন্ন জায়গায় মন্দির দখল করে নিয়েছে। হিন্দুদের দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। খোদ রাজধানী ঢাকায় পুড়িয়ে দিয়েছে গাযক রাহুল আনন্দের বাড়ি ও স্টুডিও। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তরফে বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপরে চলা নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ হয়েছে। আর তাতে খানিকটা চাপে পড়ে হিন্দুপ্রেমী সাজতে এদিন সকালে ঢাকেশ্বরী মন্দিরে যান জামায়েতের আমীর তথা কুখ্যাত সন্ত্রাসী শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন আর এক হিন্দু নিধন যজ্ঞের হোতা সৈয়দ আবদুল্লাহ তাহের। দু’দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন।

জামায়েতের আমীরকে দেখেই ক্ষোভ উগরে দেন ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার রায়, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক কিশোর কুমার রায়, ঢাকেশ্বরী মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি চিত্তরঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক দীপেন চট্টোপাধ্যায়রা। জয়ন্ত কুমার রায় জামায়াত নেতাদের সরাসরি প্রশ্ন করেন, ‘যখন সরকার পরিবর্তন হয়, তখন শুধু হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার হয় কেন?  কোটা আন্দোলনে কী হিন্দুরা মারা যাননি? হিন্দুদের কোনও অবদান নাই? তাহলে মন্দির পোড়ে কেন? আমার ব্যবসা লুটপাট হয় কেন? আমার মা-বোনের ইজ্জত যায় কেন? আপনারা বলেন দুর্বৃত্তরা করছে।  কিন্তু নামটা হয় আপনাদের। সবাই বলে জামায়াতে ইসলামীর কথা।’ জয়ন্তর মুখে এমন কথা শুনে খানিকটা হতচকিত হয়ে পড়েন জামায়াতের আমীর। হিন্দুদের উপরে অত্যাচার হবে না, এমন আশ্বাস দিয়ে চটজলদি কেটে পড়েন শফিকুর রহমান।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ