‘এ সব কি ফাজলামো হচ্ছে’, প্রতারণার অভিযোগ নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

এখানে হিরো আলমকে কেন টানা হল, এত সিমিই ভালো বলতে পারবেন। আমি তাঁকে ঠিকঠাকভাবে চিনিও না। সে টাকা কোথায় দিল, কাকে দিল, জানি না। এগুলো মনগড়া কথা ছাড়া আর কী! আমার আস্থা এই সরকার ও আইনের প্রতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিন কয়েক আগেই প্রতারণার অভিযোগ উঠেছিল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এমনকী তিনি একা নন, তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল বাংলাদেশের বিতর্কিত ইউটিউবার হিরো আলমেরও। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন প্রযোজক সিমি ইসলাম। তাঁর দাবি ছিল, প্রযোজকের ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছিলেন অপু বিশ্বাস এবং আরেক অভিযুক্ত জাহিদুল ইসলাম আপন। যিনি অপু বিশ্বাসের ইউটিউব ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। এরপর তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠলে অপু সিমিকে আশ্বাস দিয়েছিলেন যে, তিনি তার সিমির ইউটিউব চ্যানেল ফিরিয়ে দেবেন। কিন্তু বারবার বলার পরেও অপু সিমির চ্যানেল ফিরিয়ে দেননি। এরপর তাঁদের এই ঝামেলার মধ্যমণি হন হিরো আলম। তিনি সিমিকে তাঁর চ্যানেল ফিরিয়ে দেওয়ার জন্যে ১০ লাখ টাকা দিতে বলেন। কিন্তু শেষে সিমি ৫ লাখ দিতে রাজি হলে তাঁর চ্যানেল ফিরিয়ে দেয় অপু। কিন্তু সিমির পুরনো কোনও ভিডিও সেখানে না থাকায় প্রতারিত প্রযোজক বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু সেখানে কোনও সুরাহা না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি। আগামী ১১ ডিসেম্বর তেজগাঁও থানা কর্তৃপক্ষ কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এবার এই বিষয়ে মুখ খুললেন অপু বিশ্বাস।

একটি গণমাধ্যমকে সিমির নাম নিয়ে অপু বিশ্বাস বলেছেন, ‘এই মহিলাকে নিয়ে আর পারি না। ওনাকে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। আবার মামলা কিসের! আমি এ বিষয়ে জানিই না, এ সব ফাজলামো হচ্ছে।’ হিরো আলমের মাধ্যমে অপু সিমি ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন, এই বিষয়ে নায়িকা বলেন, ‘এখানে হিরো আলমকে কেন টানা হল, এত সিমিই ভালো বলতে পারবেন। আমি তাঁকে ঠিকঠাকভাবে চিনিও না। সে টাকা কোথায় দিল, কাকে দিল, জানি না। এগুলো মনগড়া কথা ছাড়া আর কী! আমার আস্থা এই সরকার ও আইনের প্রতি। সিমি যদি চলচ্চিত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে চলচ্চিত্রের দুরবস্থার সময় এসব সাধারণ ব্যাপার নিয়ে কেন কথা বলছেন? আর আমি এসব দেখিও না, আমার অ্যাডমিন দেখেন। অন্য সংস্থা দিয়ে চালাই। যদি আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হতো, তাহলে আমি বলতে পারতাম।’

অন্যদিকে সিমি জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। সিমি প্রযোজিত ছবিগুলির মধ্যে রয়েছে, ‘অপরাধী বাদশা’, ‘মাই নেম ইজ সিমি’, ‘তুমি আছো তুমি নেই’, ‘নারী শক্তি’ ইত্যাদি। বর্তমানে তাঁর প্রযোজিত ‘বিয়ে হলো বাসর হলো না’ এবং ‘ভুল মানুষ’-এই ছবিগুলির কাজ চলছে।

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ৩