প্লট দুর্নীতিতে মেয়ে পুতুল-সহ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলায গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে। এবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দায়ের হল গ্রেফতারি পরোয়ানা। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের আর্জির প্রেক্ষিতে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক জাকির হোসেন গালিব।

দুর্নীতি দমন কমিশনের তরফে অভিযোগ জানানো হয়, রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় নিজেদের নামে জমি এবং বাড়ি থাকা সত্বেও প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা পরিবারের জন্য ৬০ কাঠার প্লট বরাদ্দ করেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে অধীনে থাকা পূর্বাচলে ১০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ করা হয়েছিল শেখ পরিবারের নামে। যা শাস্তিযোগ্য অপরাধ। রাজনৈতিক পালাবদলের পরে দিল্লিতে আশ্রয় নেওয়া  শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একের পর এক মামলা দায়ের করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। খুন-গুম সহ একাধিক মামলা দায়ের করা হয়।

মোল্লা ইউনূসের নির্দেশে গত ১২ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা, পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে রাজউকের প্লট বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। শেখ হাসিনা ছাড়াও চার্জশিটে নাম রয়েছে তাঁর কন্যা তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক মহাপরিচালক সায়মা ওয়াজেদ পুতুল, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউকের প্রাক্তন চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, রাজউকের প্রাক্তন সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, প্রা প্রাক্তন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও প্রাক্তন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গ্লাসগোয় ভারতের জোড়া সাফল্য, রুপো-ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন লাভপ্রীত ও সীমা

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী