ঢাকায় রাষ্ট্রপতির বাসভবন দখলের চেষ্টা, পুলিশের গুলিতে আহত ৩

তবে বৈঠকের শেষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমি থেকে জানানো হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের কোনও সিদ্ধান্ত হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আবারও উত্তপ্ত বাংলাদেশ। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে একদল বিক্ষোভকারী ঢাকায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে তাঁর সরকারি বাসভবন বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে তাঁদের মধ্যে তিনজন পুলিশের দ্বারা গুলিবিদ্ধ হয়। এরপর ঠিক রাত সাড়ে ৯ টা নাগাদ তিন বিক্ষোভকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়।

জানা গিয়েছে, এদিন রাতে তাঁরা বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। গুলিবিদ্ধ দুইজন হলেন ফয়সাল আহমেদ বিশাল (২৪) ও শফিকুল ইসলাম (৪৫)। আর সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন আরিফ (২০)। এই মূহুর্তে তাঁরা সকলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এদিন বিকেল থেকেই ঢাকায় রাষ্ট্রপতির বঙ্গভবনের সামনে কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছিল। বিক্ষোভকারীদের মধ্যে ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই’২৪, ৩৬ জুলাই পরিষদ, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ, ফ্যাসিবাদবিরোধী ছাত্র–সহ একাধিক জনতার মঞ্চের নেতাকর্মীরা।

এদিন বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র শিবির। আর বিক্ষোভ চলাকালীন তাঁরা রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। এবং তাঁর পদত্যাগের দাবি জানান। এরপর একটু সন্ধ্যা গড়াতেই বিক্ষোভকারীদের একটি অংশ রাষ্ট্রপতির বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙে ভেতরের দিকে অগ্রসর হয়। তখন বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তাঁদের রুখতে টিয়ারসেল নিক্ষেপ শুরু করে। যাতে আহত হয়েছেন কয়েকজন আন্দোলনকারী। এরপরে পাল্টা পুলিশের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। আর তাতেই বিক্ষোভ চরমে ওঠে। পুলিশের গুলিতে আহত হন ৩ বিক্ষোভকারী। তাঁদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দ্বাদশ শ্রেণির একজন গুলিবিদ্ধ ছাত্র জানিয়েছেন, এদিন তাঁরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করেছিলেন। তখনই পুলিশ ও সেনাবাহিনীর বাধার মুখে পড়েন তারা। ছাত্রভঙ্গ করার জন্য পুলিশ তখন ছররা গুলি এবং সাউন্ড গ্রেনেড ছোঁড়ে তাদের লক্ষ করে। তখনই কয়েকটি গুলি এসে তাঁর পায়ের গোড়ালিতে ও কোমরের নিচে লাগে।

অন্যদিকে সিদ্ধেশ্বরী কলেজে আরেক গুলিবিদ্ধ পড়ুয়া জানায়, পুলিশ যদি তাঁদের লক্ষ্য করে গুলি চালায় তাহলে  দেশ স্বাধীন হল কোথায়? পুলিশ বন্ধু কিন্তু কেন গুলি চালাল তাদের উপর? তাঁরা শুধুমাত্র বঙ্গভবনের সামনে শান্তিপূর্ণভাবে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি জানিয়েছিলেন। আর তাঁরা বঙ্গভবনের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও গুলি ছোঁড়ে। তাঁরও পায়ে চোট লাগে।

এই ঘটনায় ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জানিয়েছেন, ‘বঙ্গভবনের সামনে থেকে গুলিতে আহত হয়ে দুইজন এবং সাউন্ড গ্রেনেডে আহত হয়ে একজনকে আনা হলে জরুরি বিভাগের তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’ উল্লেখ্য, রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবির মধ্যে মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নহিদ ইসলাম ও আইজিপি মো. ময়নুল ইসলাম। যেখানে আরও উপস্থিত ছিলেন র‍্যাব ডিজি হারুন-অর-রশিদ ও ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।তবে বৈঠকের শেষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমি থেকে জানানো হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের কোনও সিদ্ধান্ত হয়নি। 

 

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা