চলে গেলেন ওপার বাংলার অগ্নিকন্যা মতিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : শেষ নি:শ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।  পরিবার সূত্রে খবর বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতার জেরেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

তাঁর সৎকার নিয়ে এখনও কোন  সিদ্ধান্ত হয় নি। তবে মতিয়া চৌধুরীকে তার স্বামীর কবরে শায়িত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

একনামে সবাই চেনে।বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরী।তাঁর জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৪ সালে বজলুর রহমান নামের এক খ্যাত সাংবাদিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতিতে হাতে খড়ি হয় মতিয়ার। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৬৭ সালে ‘অগ্নিকন্যা’ নামে পরিচিত মতিয়া পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং এর কার্যকরী কমিটির সদস্য হন। ১৯৭০ ও ১৯৭১ এর মাঝামাঝি সময়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, প্রচারণা, এবং আহতদের শুশ্রুষায় নিজেকে নিয়োজিত করেছিলেন।

১৯৭১ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সময়কালে প্রতিবাদ করায় তিনি বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন আন্দোলনের সময় রাজপথে দেখা যেতে তাঁকে। শুধু তাই নয়, ১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৪ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। পাকিস্তান শাসনামলে ছাত্র অবস্থায় আইয়ুবের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে আসা সম্মুখসারির ছাত্রনেত্রী ছিলেন তিনি। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা পরিবার সহ সমর্থকদের মনে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা