দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাঁদছে বাংলাদেশ, সংঘর্ষ-গুলিতে সাংবাদিক-সহ নিহত ৭২

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রক্ত, রক্ত আর রক্ত।  কোটা সংস্কার আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলন ঘিরে রক্তের বন্যা বইছে দেশজুড়ে। সন্ধে সাতটা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে শাসকদল আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৭২ জন। নিহতদের মধ্যে ১৪ জন পুলিশ কর্মী ও একজন সাংবাদিক রয়েছেন। এ নিয়ে চলতি আন্দোলনে পাঁচ সাংবাদিক প্রাণ হারালেন। ইতিমধ্যেই দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করেছে হাসিনা সরকার। কিন্তু সেই কার্ফু উপেক্ষা করেই সন্ধেয় চার সতীর্থের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন বিক্ষোভকারীরা।

রবিবার সকাল থেকেই অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে শাসকদল আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ থামাতে গুলিও চালাতে হয় পুলিশকে। তাছাড়া বিক্ষোভকারীদের মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে শাসকদলের দুষ্কৃতীরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বিক্ষোভকারীরা। তাতেই রক্ত নদী হয়ে দাঁরায় গোটা দেশ।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। জেলার এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ আধিকারিক ও কর্মীকে পিটিয়ে খুন করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি রায়গঞ্জে আওয়ামী লীগ নেতাদের তাড়া করেন বিক্ষোভকারীরা। উত্তেজিত জনতার তাড়া খেয়ে রায়গঞ্জ প্রেস ক্লাবে ঢুকে পড়েন শাসকদলের নেতা-কর্মীরা। সেখানে ঢুকেই আওয়ামী লীগ নেতাদের পিটিয়ে খুন করেন বিক্ষোভকারীরা। উত্তেজিত জনতার হাত থেকে রেহাই পাননি প্রেস ক্লাবে হাজির থাকা সাংবাদিক প্রদীপ ভৌমিক।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ-গুলিতে ৭২ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায়৪ জন, বগুড়ায় ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় পুলিশ কর্মী-সহ ৩ জন, জয়পুরহাটে ১ জন, হবিগঞ্জে ১জন ও বরিশালে ১ জন মারা গিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ