বাংলাদেশের সিরাজগঞ্জে খুলিবিহীন শিশুর জন্ম, চাঞ্চল্য চিকি‍ৎসক মহলে

মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের এক হাসপাতালে ওই শিশুটির জন্ম হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: হাত-পা রয়েছে। মাথাও রয়েছে। কিন্তু নেই খুলি (Skull)। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক শিশুর জন্ম হয়েছে সিরাজগঞ্জের (Sirajgunje) তাড়াশে । মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খালখুলা ওহী জেনারেল হাসপাতালে (Ohi General Hospital) অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুটির জন্ম হয়। বর্তমানে নবজাতক ও মা-দুজনেই সুস্থ। খুলিবিহীন শিশুর জন্মের কথা ছড়িয়ে পড়তেই চিকি‍ৎসক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুটির ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে বলে মনে করছেন তাঁরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ‘সিরাজগঞ্জ জেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের বাসিন্দা এলিনা খাতুনের প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে স্থানীয় ওহী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রসূতি পরীক্ষা করে সিজার করে বাচ্চা প্রসবের সিদ্ধান্ত নেন চিকি‍ৎসকরা। অস্ত্রোপচারের পরে নবজাতককে দেখেই কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞদের। কেননা, স্বাভাবিক হাত-পা থাকলেও শিশুটির খুলি নেই। ওহী জেনারেল হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন জানান, ‘শিশুটির এই জন্মগত ত্রুটির অন্যতম কারণ হল ফলিক অ্যাসিডের অভাব।’

বড় হলে যাতে শিশুটির কোনও সমস্যা না হয় তার জন্য সন্তানকে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাবা আনতাজ আলী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হাসপাতালের চিকি‍ৎসকরা পরামর্শ দিয়েছেন ঢাকায় গিয়ে কোনও নামী শিশুরোগ বিশেষজ্ঞকে দেখাতে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই ছেলেকে নিয়ে ঢাকায় যাব।’

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ